Dhaka , Monday, 19 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে মিষ্টি বিতরণ- আনন্দ মিছিল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:03:09 pm, Wednesday, 6 November 2024
  • 198 বার পড়া হয়েছে

আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে মিষ্টি বিতরণ- আনন্দ মিছিল।।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
   
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়েছে।
বুধবার -৬ নভেম্বর- বিকেলে ঝালকাঠি আইনজীবী সমিতির সামনে জেলা বিএনপি- যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে আনন্দ মিছিল বের করেন। পরে তাঁরা পথচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। 
এরপর আইনজীবী সমিতি ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন- শ্রমিক দলের আহ্বায়ক টিপু সুলতান।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমির হোসেন আমু ছিলেন ঝালকাঠির মানুষের কাছে মুর্তিমান আতঙ্কের নাম। তার নেতৃত্বে সন্ত্রাসীবাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক অত্যাচার, মামলা-হামলা করিয়েছেন। এমন কোন অপকর্ম নেই যা তিনি করেননি। দুর্নীতি- টেন্ডার- জমি দখল- কাজের পারসেন্টিজ ও নিয়োগ বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা ও প্রচুর সম্পদের মালিক হয়েছেন। তাকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেন বিএনপি নেতাসহ সাধারণ মানুষ। বিএনপি নেতৃবৃন্দ আমির হোসেন আমুর অপকর্মের কঠোর বিচার দাবি করেন।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের গডফাদার গ্রেপ্তারে ঝালকাঠিবাসী সন্তুষ্ট। ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ফাঁসির দাবি জানাই। ঝালকাঠিতে আমু সন্ত্রাসী রাজত্ব্য কায়েম করেছিলেন। তার দোসরা এখনো গ্রেপ্তার হয়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। আমরা আমুর দোসরদেরও গ্রেপ্তারের দাবি করছি।
এদিকে আমু গ্রেপ্তারের খবর শুনে খুশি নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আলম অপু নামে এক আওয়ামী লীগ নেতা তার ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেছেন, আমার একসময়কার রাজনৈতিক নেতা আজ গ্রেপ্তার। ভালো লাগছে। আমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে জেল খাটিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শারীরিক মানসিক নির্যাতন করেছে। আজ তার জেল জীবন কেমন হবে আল্লাহ তায়ালা তার বিচার যেন করেন।
নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজও ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আমার নেতা গ্রেপ্তার! কি আনন্দ যে লাগছে তা বোঝাতে পারবো না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার

আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে ঝালকাঠিতে মিষ্টি বিতরণ- আনন্দ মিছিল।।

আপডেট সময় : 12:03:09 pm, Wednesday, 6 November 2024