Dhaka , Monday, 19 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

আবারো সড়কে আইএইচটি শিক্ষার্থীরা একঘন্টা অবরুদ্ধ মহাসড়কে ভোগান্তি মানুষের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:46:59 am, Monday, 4 November 2024
  • 159 বার পড়া হয়েছে

আবারো সড়কে আইএইচটি শিক্ষার্থীরা একঘন্টা অবরুদ্ধ মহাসড়কে ভোগান্তি মানুষের।।

বিশেষ প্রতিবেদক।।
  
একটু কিছু হলেই মহাসড়ক অবরোধ হচ্ছে।  ঘন্টার পর ঘন্টা গাড়ির ভিতর আটকে থাকা সাধারণ যাত্রী- নারী-শিশু ও বৃদ্ধদের কথা কেউ ভাবছে না। গত সতের বছর এই আন্দোলন কোথায় ছিলো? প্রশ্ন তুলে পটুয়াখালীর মির্জাগঞ্জের যাত্রী ইব্রাহিম মোল্লা আরো বলেন- ঢাকা থেকে ভোর পাঁচটায় রওয়ানা দিয়ে দশটায় এসে নেমেছি নথুল্লাবাদ বাস টার্মিনালে। সেখান থেকে বরগুনার এই বাসে মির্জাগঞ্জ বাজার পর্যন্ত যাবো। নথুল্লাবাদ থেকে পৌনে ১১টায় বাসটি ছেড়েছে। আমতলা মোড়ে এসেই স্টার্ট বন্ধ করে বসে আছে। সামনে অসংখ্য গাড়ি থেমে আছে। প্রতিটি গাড়িতে ৩০- ৪০জন যাত্রী আছে। হাজারো মানুষকে জিম্মি করে কিসের আন্দোলন? এই জন্যে কি ৫ আগস্ট হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন বৃদ্ধ ইব্রাহিম। তার সাথে সহমত পোষণ করেন বিসমিল্লাহ পরিবহনের আরো অনেক যাত্রী। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে ৪ নভেম্বর সোমবারও বরিশালে সড়ক অবরোধ করে একঘন্টার কর্মসূচি পালন করেছে বরিশালের আইএইচটি শিক্ষার্থীরা। আহ্বায়ক সুলতান মোঃ আবিদ এর নেতৃত্বে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসী সংগ্রাম পরিষদের ব্যনারে গতদিন রবিবারও ৬ দফা দাবী নিয়ে তারা সড়কে অবস্থান নিয়েছিলো। তবে গতদিন তারা নগরীর ভিতরের সড়ক বান্ধরোডে অবস্থান নেয়। সোমবার চলে এসেছে মহাসড়কে আমতলা মোড়ের তিন রাস্তায়। যে কারণে বরিশাল পটুয়াখালী- কুয়াকাটা-  ঝালকাঠি- পিরোজপুর সহ অভ্যন্তরীণ ১৩টি রুট অবরুদ্ধ হয়ে পরে। এসময় অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন- শিক্ষার্থীদের কথায় স্পষ্ট তারা ১৪ বছর ধরে বঞ্চিত। গত সতের বছর আওয়ামী লীগের শাসন ছিলো। তখন এসব আন্দোলন করতে পারেনি তারা অথচ সাত মাসের সরকারের কাছে দাবি-দাওয়ার শেষ নেই। অন্তর্বর্তীকালীন সরকারকেও তো সময় দিতে হবে। 
শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের ন্যায্য ও অন্যায্য আন্দোলনে অতিষ্ঠ প্রশাসনও। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার লিখে প্রশাসনকেও স্থবির করে রেখেছে বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা। নিরবে দাঁড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলন শেষ হওয়া দেখলেন তারাও। আইএইচটি শিক্ষার্থীরা ঠিক একঘন্টা পর সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। এসময় একজন পথচারী বলেন- এদের দাবীতো তবুও যৌক্তিক কিন্তু বরিশালের মানবিক নেত্রী ডাঃ মনীষা চক্রবর্তী ও তার অটোরিকশা ইজিবাইক ভ্যানচালক সংগ্রাম পরিষদের দাবীতো পুরোটাই অযৌক্তিক। অবৈধ যানবাহনের বৈধতা চেয়ে মিথ্যা আন্দোলন করে সড়ক অবরোধ করে মনীষা। এটার বিচার হওয়া উচিত বলে মনে করেন আরো অনেকেই। এমনকি তার সঙ্গের অনেকেই মনে করেন অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত।  এটি শুধু অবৈধ নয়- মারাত্মক বিপদজনক বলে জানান বরিশালের ষাটোর্ধ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাজী মিজানুর রহমান। তিনি আরো বলেন- আইএইচটি বা মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক হলেও বরিশালে তাদের আন্দোলন অযৌক্তিক। কারণ- তাদের ৬ দফার প্রতিটি দাবীই কেন্দ্রীয় সরকারের অর্থাৎ মন্ত্রণালয়ের বিষয়। 
একই কথা বললেন বরিশালের বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ডাঃ শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি বলেন- আমিতো আগেই বলেছি। এখানে বরিশালের প্রশাসনের করনীয় কিছুই নেই। তাদের দাবীনামায় সুপারিশ করে মহাপরিচালক বরাবরে পাঠানো হয়েছে। অযথাই মহাসড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। বরিশালের প্রশাসনের এখানে আর কিছুই করার নেই বলে জানান তিনি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার

আবারো সড়কে আইএইচটি শিক্ষার্থীরা একঘন্টা অবরুদ্ধ মহাসড়কে ভোগান্তি মানুষের।।

আপডেট সময় : 10:46:59 am, Monday, 4 November 2024