Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

অসহায় ও দু:স্থ মানুষের ভরসা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল

  • Reporter Name
  • আপডেট সময় : 12:41:48 pm, Thursday, 24 July 2025
  • 220 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

সমাজের বয়োজ্যেষ্ঠ নাগরিক তারা। কারো বয়স ৬০,কারো ৬৫ বা তদুর্ধ্ব। শরীরে বয়সের ছাপ পড়েছে। চোখে রোগ বাসা বেঁধেছে। বহুদিন ধরে তারা চোখের অসুখে ভুগছেন। কিন্তু সামর্থ্য না থাকায় চিকিৎসা করাতে পারেননি। ফলে ক্রশম অন্ধত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। সমাজের এই দু:স্থ মানুষের ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বিএনপির এই কেন্দ্রীয় নেতার মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পাচ্ছেন তারা।  তার সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। তাদের খাওয়াদাওয়া,ঔষধ,যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে তিনি সাধারণ মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ  করছেন। তার উদ্যোগে হতদরিদ্র মানুষ পেয়েছে নির্ভরতা।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।
বুধবার (২৩ জুলাই) অর্ধশত চোখের রোগীকে  ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ২৬ জন নারী এবং ২৪ জন পুরুষ  রয়েছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা রোগীদের দুর্গাপুর থেকে বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন।
চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, অপারেশন করে চোখের আলো ফিরে পাবার প্রতীক্ষায় রয়েছেন তারা। এই মানবিক উদ্যোগের জন্য ব্যারিস্টার কায়সার কামালকে তারা ধন্যবাদ জানান।
চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব নারী ফুলজান বিবি অন্য রোগীদের সাথে ময়মনসিংহে  হাসপাতালে যাচ্ছেন। তার চোখের ছানি অপারেশন করা হবে। তিনি দিনটির অপেক্ষায় ছিলেন। তিনি বলেন,চোহে দেহি না। এই বুড়া বয়সে তাই কষ্টের শেষ নাই।  অপারেশন কইরা চোখ ভালা করবো। টেকা পয়সা ছাড়াই আমরারে চিকিৎসা দিবো।
প্রত্যন্ত গুদারিয়া গ্রাম থেকে এসেছেন ইসলাম খাঁ। তিনি ভুগছেন চোখের অসুখে। তাই কাজকর্ম ঠিকমতো করতে পারেন না। তিনি বলেন,পয়সার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছিলাম না। ব্যারিস্টার কায়সার ভাই আমাদের বিনামূল্যে চোখের যাবতীয় চিকিৎসা করাচ্ছেন। ছানি অপারেশনের পর চোখ ভালো হলে আবার কাজকর্ম করতে পারবো।
কৃষ্ণেরচর এলাকা থেকে আসা আবুল মনসুর বলেন,চোখে দেখতে না পেয়ে কয়েক বছর ধরে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেছি। কিন্তু অপারেশনের জন্য  টাকা জোগাড় করতে না পারায় চোখ ভালো হয়নি। এখন ব্যারিস্টার কায়সার কামালের সহায়তার চোখের চিকিৎসার জন্য যাচ্ছি।
জানা গেছে,বিভিন্ন ধাপে ৯৩২ জন রোগীর অনেকেরই চোখের ছানি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে  বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন হবে। কিছুদিন পূর্বে অপারেশন সম্পন্ন হওয়া রোগীরা এখন পুরোপুরি সুস্থ। তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন।
বিএনপির মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দু:স্থ-অসহায় এসব মানুষ চক্ষু চিকিৎসা প্রাপ্তির পর চোখের আলোয় তারা দেখবেন জীবনের আলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

অসহায় ও দু:স্থ মানুষের ভরসা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল

আপডেট সময় : 12:41:48 pm, Thursday, 24 July 2025