Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহারের লক্ষ্যমাত্রা নিয়ে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো রূপগঞ্জে শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা- ছেলে গ্রেফতার নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

অভিযান চললেও বন গবেষণায় ফের অসামাজিক কার্যকলাপ — রহস্য কী?

  • Reporter Name
  • আপডেট সময় : 08:10:27 pm, Sunday, 3 August 2025
  • 429 বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার অধীন বন গবেষণাগার সংলগ্ন এলাকায় পুলিশের একের পর এক অভিযান চালানো সত্ত্বেও বারবার মাথাচাড়া দিয়ে উঠছে অসামাজিক কার্যকলাপ। সম্প্রতি মাত্র ৫ দিনের ব্যবধানে ৮ জন নারী-পুরুষকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এর আগে ওই একই এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়, যা স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়।

অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কেন্দ্র ছিল সামার হিল এলাকার বন গবেষণাগার ও মৎস্য অফিসের পেছনে অবস্থিত সরকারি খাসজমিতে গড়ে উঠা একটি সেমিপাকা ভবন। এলাকাবাসীর অভিযোগ, বহুতল আবাসিক প্রকল্প “সানমার প্রপার্টিজ”-এর পেছনে অবস্থিত এই ভবনটি দীর্ঘদিন ধরে আরমান গং নামের একটি চক্রের দখলে। তারা ভবনটি ভাড়া দেয় শিবু পালিত জুয়েল ওরফে জুয়েল নামের এক ব্যক্তিকে, যিনি ইয়াবা, মদ এবং নারী ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। আরও জানা যায়, জুয়েলকে সহযোগিতা করতেন থানার সোর্স হিসেবে পরিচিত সাবেক হোটেল কর্মচারী জসিম (মক্কা হোটেলের প্রাক্তন বয়)।

২০২৪ সালের আগস্ট মাসে ছাত্রসমাজ ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে ভবনটি একবার গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরও আরমান ও জুয়েল পুনরায় ভবনটি সচল করে ফেলে এবং একই ধারা অনুযায়ী অসামাজিক কার্যকলাপ চালিয়ে যায়। একাধিক অভিযানের পরেও ভবনটি অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বারবার, যা প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত বহন করে।

সর্বশেষ গত ২৮ জুলাই, পুলিশের ডিসি (উত্তর) ও পাঁচলাইশ থানার ওসির নেতৃত্বে বড় পরিসরের অভিযান পরিচালিত হয়। এতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর ঘনিষ্ঠ সহযোগী ইমামসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এর ঠিক ৩ দিন পর, ১ আগস্ট সকালে, ওই ভবন থেকে আরও চারজন নারী ও চারজন পুরুষকে আটক করে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, “এই জায়গাটি বহু বছর ধরে অবৈধ দখলে রয়েছে। অভিযান চালিয়ে তালা লাগানো হলেও অল্প সময়ের মধ্যেই তা আবার চালু করে ফেলা হয়। এবার কঠোর ও স্থায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বন গবেষণাগার মসজিদের উপদেষ্টা ও স্থানীয় সিটিজেনস ফোরামের সভাপতি তারেক রশীদ বলেন, “প্রশ্ন হলো, প্রতিবার তালা দেওয়া ভবন কিভাবে এত সহজে খুলে যায়? এটার পেছনে কারা আছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।”

মহল্লা কমিটির নেতা আলমগীর আলম জানান, “যতক্ষণ না অ-জামিনযোগ্য কঠোর মামলা হয়, অপরাধীরা বারবার জামিনে বের হয়ে একই অপরাধ করবে।”

এলাকাবাসীর দাবি, শুধু অভিযান নয়, এই চক্রের পেছনে যেসব রাজনৈতিক ও প্রশাসনিক ছায়া রয়েছে, তা উন্মোচন করে ব্যবস্থা নিলেই কেবল এই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অভিযান চললেও বন গবেষণায় ফের অসামাজিক কার্যকলাপ — রহস্য কী?

আপডেট সময় : 08:10:27 pm, Sunday, 3 August 2025