Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট সময় : 09:24:13 pm, Saturday, 11 July 2026
  • 56 বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক,

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ওমানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সম্ভাব্য কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে শনিবার তিনি রাজধানী মাসকাটে যান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা ও বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ার পর এই আলোচনা গুরুত্ব পেয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরানের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি চেয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানান, সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও দুই দেশ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে একইসঙ্গে তিনি দাবি করেন, পূর্ববর্তী যুদ্ধবিরতির সমাপ্তি ঘটেছে। যদিও শুক্রবার ও শনিবার নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ জানায়, ওমান আবারও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া উত্তেজনা প্রশমনে মাসকাট সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফসহ শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নিতে পারেন। তবে বৈঠক সরাসরি নাকি ভার্চ্যুয়ালি হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স এক সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনার সম্ভাবনা নেই।

এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, উভয় পক্ষ চুক্তি মেনে চললেই কেবল পারস্পরিক সমঝোতা কার্যকর হতে পারে।

সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ট্যাংকারে হামলা এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো ধরনের হামলার চেষ্টা হলে তার কঠোর সামরিক জবাব দেওয়া হবে। তবে তেহরান জানিয়েছে, তারা ওয়াশিংটনের কাছে আলোচনার কোনো অনুরোধ করেনি; বরং কাতারের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর প্রচেষ্টায় সহযোগিতা করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : 09:24:13 pm, Saturday, 11 July 2026