Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ,হাজারো আদিবাসী শ্রমিক বেকার। পাগলা–জালকুড়ি সড়কে অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ, যান চলাচল স্বাভাবিক আদালত পৃথকীকরণের প্রতিবাদে নারায়ণগঞ্জ আইনজীবীদের সংবাদ সম্মেলন হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিজেপির মিষ্টিমুখ রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ মীরগঞ্জে অবৈধ সার মজুত, খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল

সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 01:39:58 pm, Tuesday, 25 August 2026
  • 3 বার পড়া হয়েছে

মোঃআব্বাস উদ্দিন,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খুরশেদ ভবনে সংঘটিত দস্যুতার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও একাধিক ডাকাতি-দস্যুতা মামলার পলাতক আসামি গাফ্ফারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গাফ্ফার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামের কাদির মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানাধীন উত্তর কুট্টাপাড়া এলাকার খুরশেদ ভবনে সংঘটিত দস্যুতার ঘটনায় সরাইল থানায় মামলা নং-৩৬(০৮)২৬, ধারা ৩৯৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রধান আসামি গাফ্ফারকে গ্রেপ্তারের লক্ষ্যে সরাইল থানা পুলিশের এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মামলার ঘটনায় আহত ভিকটিম গ্রেপ্তারকৃত গাফ্ফারকে শনাক্ত করেন। পরবর্তীতে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরও একাধিক ডাকাতি ও দস্যুতা মামলার তথ্য পাওয়া যায়।
পুলিশের তথ্যমতে, গাফ্ফারের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে—সরাইল থানার মামলা নং-৩৬, তারিখ ২২ আগস্ট ২০২৫, ধারা ৩৯৪ পেনাল কোড; সরাইল থানার মামলা নং-২৩, তারিখ ২৬ জানুয়ারি ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড; ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলা নং-৩৮, তারিখ ১৬ নভেম্বর ২০২৪, ধারা ৩৯৪ পেনাল কোড; সরাইল থানার মামলা নং-১৩, তারিখ ১৯ জুলাই ২০২২, ধারা ৩৯৪ পেনাল কোড এবং ডিএমপির পল্টন থানার মামলা নং-০৯, তারিখ ৪ অক্টোবর ২০১৪, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ পেনাল কোড।
এ ঘটনায় সরাইল থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার হওয়া গাফ্ফারকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, দস্যুতার মামলার প্রধান আসামি গাফ্ফারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়াও চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার

সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার

আপডেট সময় : 01:39:58 pm, Tuesday, 25 August 2026