Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

সাতকানিয়ায় বন্যায় নিহত শিশু ইসমাইলের পরিবারকে জামায়াতের সমবেদনা ও আর্থিক সহায়তা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:41:35 pm, Sunday, 12 July 2026
  • 102 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যায় মর্মান্তিকভাবে নিহত শিশু মোঃ ইসমাইলের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতকানিয়া সদর ইউনিয়ন শাখা। এ সময় সংগঠনের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এবং তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়।
শনিবার (১১ জুলাই) বিকালে সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দ নিহত শিশুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে মরহুম শিশু মোঃ ইসমাইলের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের জন্য ধৈর্য, শক্তি ও উত্তম প্রতিদান এবং বন্যাকবলিত সকল মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুদান প্রদান ও সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি জনাব মুহাম্মদ সোলাইমান কাদের, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মুহাম্মদ বেলাল উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী জনাব মোহাম্মদ দিদারুল আলম, শুরা ও কর্মপরিষদ সদস্য, অফিস সম্পাদক এবং দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা হোসেন সোহেল, তামাকুণ্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ সাদেক হোসাইন এবং ইউপি সদস্য জনাব নাছির উদ্দিন।
এছাড়াও সাতকানিয়া সদর ইউনিয়ন ও দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-সেবামূলক সংগঠনকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কার্যক্রম শেষে মরহুম শিশু মোঃ ইসমাইলের আত্মার মাগফিরাত এবং দেশের সকল বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা, কল্যাণ ও দ্রুত স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

সাতকানিয়ায় বন্যায় নিহত শিশু ইসমাইলের পরিবারকে জামায়াতের সমবেদনা ও আর্থিক সহায়তা

আপডেট সময় : 07:41:35 pm, Sunday, 12 July 2026