Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট

শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:26:00 pm, Saturday, 25 July 2026
  • 54 বার পড়া হয়েছে

কাজল খান, স্টাফ রিপোর্টার,

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরের শিবচর উপজেলায় ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল ও ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং রাইজিং এইড ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত “মাদারীপুর জেলার শিবচর উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন” প্রকল্পের আওতায় শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিবচরের কুতুবপুরের মুন্সি হাট এলাকায় আইডিয়াল ইসলামিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ২০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে একটি করে উন্নত জাতের ছাগল ও এক বস্তা করে ছাগলের খাদ্য তুলে দেন অতিথিরা। আয়োজকদের মতে, এ সহায়তার মাধ্যমে উপকারভোগীরা ছাগল পালন করে নিয়মিত আয়ের উৎস গড়ে তুলতে পারবেন এবং ধীরে ধীরে নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএমডি-এর সুজিত চক্রবর্তী, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নাদিরা আক্তার এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আসিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান, এমপি বলেন, “পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নে কর্মসংস্থানভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই। উন্নত জাতের ছাগল বিতরণ কেবল একটি সহায়তা নয়, এটি স্বাবলম্বী হওয়ার একটি বাস্তব সুযোগ। উপকারভোগীরা সঠিকভাবে এই সম্পদ কাজে লাগাতে পারলে নিজেদের পরিবারকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনতে পারবেন।”

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, “সমাজসেবা অধিদপ্তরেরv লক্ষ্য শুধু অনুদান প্রদান নয়, বরং মানুষের জন্য টেকসই আয়ের পথ তৈরি করা। উৎপাদনমুখী সম্পদ প্রদানের মাধ্যমে অসহায় পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় অতিথিরা উপকারভোগীদের উন্নত পদ্ধতিতে ছাগল পালন, নিয়মিত পরিচর্যা এবং বংশবৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধির বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, একটি উন্নত জাতের ছাগল ও প্রাথমিক খাদ্য সহায়তা পাওয়ায় নতুনভাবে জীবন শুরু করার সাহস পেয়েছেন। সঠিক পরিচর্যা ও বংশবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে তারা পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী  

শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ।

আপডেট সময় : 01:26:00 pm, Saturday, 25 July 2026