Dhaka , Friday, 13 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২ পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবির বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর চাচা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:33:35 am, Monday, 17 March 2025
  • 159 বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর চাচা গ্রেপ্তার

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউপির বুড়া সারডুবি গ্রামে ৫ বছর বয়সী শিশু জাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর চাচা মোঃ রবিউল ইসলামকে-১৫- গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

রবিবার “১৬ মার্চ” বিকেলে  বুড়া সারডুবি গ্রামে ঘটা ওই ঘটনায় অভিযুক্ত  রবিউলকে রবিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মাহমুদুন-নবী।

গ্রেপ্তার হওয়া কিশোর রবিউল একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

শিশুটির পরিবারের অভিযোগ এই যে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকেলের দিকে বুড়া সারডুবি এলাকায় ভুক্তভোগী শিশু জাতিজিকে বাড়িতে একা পেয়ে চাচা রবিউল তাকে ঘরে নিয়ে যায় ও জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায়। ওই সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন সেখানে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার করেন। 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার “আরএমও” ডা. আনোয়ারুল হক বলেন, “ এখানে শিশুটির বাহ্যিক পরীক্ষা সম্পন্ন করে নোট রাখা হয়। তবে  নারী চিকিৎসক না থাকায় তার প্রাইভেট পার্টস পরীক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিক পরীক্ষা শেষে শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করা হয়েছে।”

এ বিষয়ে কথা বলতে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আরএমও এর সেলফোন নম্বরে কল করা হলেও তারা কল রিসিভ করেননি। 

তবে রাত ১১:৫০ মিনিটে হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানায়, শিশুটিকে তখনও সেখানে নিয়ে আসা হয়নি। 

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মাহমুদুন-নবী বলেন, “ মৌখিক অভিযোগের উপর ভিত্তি করে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, একদিকে শিশুটির পরিবার দাবি করছে যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা  লিখিত অভিযোগ দায়ের করেননি। অন্যদিকে  বিশেষজ্ঞ চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা ও চূড়ান্ত অভিমত ছাড়া শিশুটি প্রকৃত অর্থে ধর্ষিত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর চাচা গ্রেপ্তার

আপডেট সময় : 11:33:35 am, Monday, 17 March 2025