Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে সড়কের নামকরণের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রামুতে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছয় বছর ধরে বন্ধ সরকারি পানির পাম্প, বিশুদ্ধ পানির সংকটে এলাকাবাসী হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন ২২ নভেম্বর কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, থাকছে ১৫টি বিশেষ জোন ও নানা আয়োজন ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা ১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৯৮৪২ জনের দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে শিক্ষকদের প্রতিবাদ মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক রামুতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কর্মমূল্যায়নে নেত্রকোণার সেরা ওসি কলমাকান্দার সোহেল রানা, ডিআইজির হাত থেকে পেলেন সম্মাননা এ্যাবের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ীভাবে বহিষ্কার চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন : মীর হেলাল জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক

মহিষের যন্ত্রণায় অতিষ্ঠ লক্ষ্মীপুরের দুর্গম চরের কৃষকরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:19:10 am, Wednesday, 20 November 2024
  • 508 বার পড়া হয়েছে

মহিষের যন্ত্রণায় অতিষ্ঠ লক্ষ্মীপুরের দুর্গম চরের কৃষকরা।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরের দুর্গম চরে মহিষের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছে  শতাধিক কৃষক। মহিষের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ক্ষতির আশঙ্কায় রাতের পর রাত পাহারা দিতে হচ্ছে ফসলের ক্ষেত । রাত হলেই ফসলি জমিতে হানা দেয় শত শত মহিষ। এতে ধান- সয়াবিনসহ বিভিন্ন ফসল  খেয়ে সাবাড় করে ফেলছে তারা। রাতভর পাহারা দিয়েও কূল পাচ্ছেন না কৃষকরা। মহিষ মালিকদের বারবার জানানো হলেও কোনো প্রতিকার মিলছে না।
জানা যায়- লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চর মেঘা ও নিউ চর মেঘায় শতাধিক কৃষক ধান-সয়াবিনসহ বিভিন্ন ফসল চাষ করেন। অন্যদিকে কিছু প্রভাবশালী সে সব চরে মহিষ পালন করেন। মহিষগুলো তারা চরে ছেড়ে রাখেন। এতে মহিষের পাল গিয়ে ফসলি জমির ফসল খেয়ে ফেলে ও নষ্ট করে। কৃষকরা সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর মহিষ থেকে ফসল রক্ষার জন্য রাত জেগেও পাহারা দেন।
কৃষকদের অভিযোগ- চর মেঘায় প্রভাব খাটিয়ে মহিষ পালন করেন রব মোল্লা- জাহাঙ্গীর মোল্লা- হারিছ সর্দার- বারেক সর্দার- শাহ সর্দার- শহীদ উল্লাহ ব্যাপারী- মাকছুদ হাওলাদার- কাশেম গোয়াল- জব্বর মালসহ বেশ কয়েক ব্যক্তি। তারা মহিষ নির্দিষ্ট স্থানে না রেখে চর জুড়ে ছেড়ে দেয়। এতে মহিষগুলো ফসলি জমিতে বিচরণ করে ফসল নষ্ট করে এবং খেয়ে ফেলে। বারবার মহিষ মালিকদের বিষয়টি জানানো হলেও তারা কর্ণপাত করছে না। এতে কৃষকরা প্রতিদিনই ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
কৃষক মহসিন করাতি বলেন- মহিষের অত্যাচারে অতিষ্ঠ আমরা। কয়েকবার মহিষ আটক করলেও পরবর্তীতে বিভিন্ন কারণে ছেড়ে দিতে হয়েছে। তারপরও মহিষ মালিকরা এর সমাধান করছেন না। এভাবে চলতে থাকলে আমাদের ব্যাপক ক্ষতি হবে।
কৃষক আনোয়ার হোসেন বলেন- এ দুর্গম চরে ফসল চাষ করতে অনেক কষ্ট। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে আবার রাতে মহিষের কারণে পাহারা দিতে হয়। তারপরও সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এর প্রতিকার চাই।
অভিযোগের বিষয়ে মহিষ মালিক রব মোল্লা বলেন- আমরা কয়েকজন চরে মহিষ পালন করি। আমাদের খামার রয়েছে, লোক রয়েছে। কিন্তু রাতে মহিষ ছুটে যায়। আমরা চেষ্টা করি তাদের আটকানোর। তারপরও কৃষকদের ক্ষতি করছে। এখন তারা আমাদের কিছু মহিষ আটক করে রেখেছে।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন- কৃষকদের ফসল ক্ষতিগ্রস্তের একটি অভিযোগ পেয়েছি। সেটি আমরা খতিয়ে দেখছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর

মহিষের যন্ত্রণায় অতিষ্ঠ লক্ষ্মীপুরের দুর্গম চরের কৃষকরা।।

আপডেট সময় : 11:19:10 am, Wednesday, 20 November 2024