Dhaka , Tuesday, 24 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায় ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অভিযোগে আটক ৩ জন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:22:25 pm, Thursday, 27 March 2025
  • 125 বার পড়া হয়েছে

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অভিযোগে আটক ৩ জন

মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার 
সাভার জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের তিন নেতাকে আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ।
বুধবার -২৬ মার্চ- বেলা সাড়ে ১১টার দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা-কর্মীরা পতাকা হাতে স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’—এমন নানা স্লোগান দিতে থাকেন। পরে স্মৃতিসৌধে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড় দেন। মূল ফটকের দিকে যাওয়ার সময় জনতার সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জনতা একজনকে মারধর করলে উপস্থিত সংবাদকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এ ঘটনায় আটক তিনজনের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা -৪৭- সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম -৫০- এবং আশুলিয়ার গাজীরচট শের আলী এলাকার সোহেল পারভেজ -৪১-।
স্লোগান দেওয়ার বিষয়ে জানতে চাইলে সংগঠনটির কয়েকজন সদস্য বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি।’ পরিচয় জানতে চাইলে একজন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’ তিনি নিজেকে বরগুনা সদর থেকে আসা আমিন মুসল্লি হিসেবে পরিচয় দেন।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার -সাভার সার্কেল- শাহীনুর কবির বলেন, স্মৃতিসৌধ চত্বর থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা উসকানিমূলক স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অভিযোগে আটক ৩ জন

আপডেট সময় : 03:22:25 pm, Thursday, 27 March 2025