Dhaka , Friday, 27 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত চট্টগ্রামে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত: মমতার স্টলে আধুনিক প্রযুক্তি ও দুগ্ধজাত পণ্যের সমাহার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় থানা পুলিশের আটক- ১১ বিচ্ছেদ নয়, মহসিন মেহেদীর থেকে আলাদা থাকছেন ন্যান্সি দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সম্পদ সপ্তাহ পালিত মাদক সেবন করে গাড়ি চালিয়ে এক বছরের কারাদণ্ড পেলেন স্টার্লিং ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন! চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি “চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:58:08 am, Saturday, 22 March 2025
  • 268 বার পড়া হয়েছে

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

মো: সাগর ঢালী 

লিওনেল মেসি ও লওতারো মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে ছিল অনিশ্চয়তা। হুলিয়ান আলভারেজের খেলা প্রায় নিশ্চিত থাকলেও, থিয়াগো আলমাদা ও জিওভান্নি সিমিওনের শুরু থেকে খেলার সম্ভাবনা ছিল প্রশ্নসাপেক্ষ। তবে কোচ লিওনেল স্কালোনি চমক দেখিয়ে তাদের দিয়ে শুরু করিয়ে সাফল্য পেয়েছেন।

শনিবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের মাঠ সেন্তেনারিও স্টেডিয়ামে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার থিয়াগো আলমাদা, যিনি বর্তমানে ধারে ফরাসি ক্লাব লিঁওতে খেলছেন। ৬৮তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে পান তিনি। যদিও এর আগে বক্সের ভেতর থেকে তিনটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি, তবে শেষ পর্যন্ত দূরপাল্লার শটে গোল আদায় করে নেন।

তবে ম্যাচের শেষ দিকে একটি দুঃসংবাদও পায় আর্জেন্টিনা। ইনজুরি সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামা উইঙ্গার নিকোলাস গঞ্জালেস লাল কার্ড দেখেন, যার ফলে ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারবেন না।

উরুগুয়ের ডাগআউটে ছিলেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা, যিনি সাধারণত বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলা পছন্দ করেন। উরুগুয়ে সে পরিকল্পনায় সফলও ছিল, বিশেষ করে পাসিংয়ের ক্ষেত্রে তারা কিছুটা এগিয়ে ছিল।

তবে আক্রমণে আর্জেন্টিনা ছিল আরও কার্যকর। উরুগুয়ের ৬ শটের বিপরীতে আর্জেন্টিনা নিয়েছিল ১২টি শট, যার মধ্যে উরুগুয়ে মাত্র ২টি শট লক্ষ্যে রাখতে পারলেও আর্জেন্টিনা রেখেছিল ৪টি।

এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের সংগ্রহ ২২ পয়েন্ট, আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ২১।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

আপডেট সময় : 11:58:08 am, Saturday, 22 March 2025