Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের

  • Reporter Name
  • আপডেট সময় : 01:39:25 pm, Saturday, 7 February 2026
  • 19 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভোট মহামূল্যবান, অযোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করলে সবাইকে ভুলের মাশুল দিতে হবে। তাই অন্ধবিশ্বাস বা আবেগ নয়, বিবেককে কাজে লাগিয়ে সৎ যোগ্য প্রতিনিধি নির্বাচন করুন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোণার  দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে  নির্বাচনী সভায় তিনি একথা বলেন।
এসময় কায়সার কামাল বলেন, ধর্মপ্রাণ মুসল্লিকে প্রতারণার মাধ্যমে ভিন্নপথে প্রবাহিত করছে একটি দল। যারা ধর্মের নাম নিয়ে প্রতারণা করে তারা ব্যক্তিপর্যায়ে সবক্ষেত্রে প্রতারণা করতে পারে।
নির্বাচনী এই জনসভায় শত শত নারী পুরুষের উপস্থিতি দেখা যায়। সকলের উদ্দেশ্যে বিএনপির এই প্রার্থী বলেন, আমি কখনো কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনা। আমি নিজের দুর্নীতি করবো না, আপনার হক নিয়ে অন্যকে দুর্নীতি করতে দিবো না৷
তিনি বলেন, ভোটারদের সুচিন্তিত মতামত থাকলে অর্থাৎ ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করবো। আমি একশোভাগ সততার সাথে কাজ করবো।
নির্বাচিত হলে বিএনপির স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে নিজেদের ব্যবস্থাপনায় সকলের দুয়ারে পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি। এসব কার্ড নিয়ে কেউ ন্যূনতম দুর্নীতি করলে নিজে বাদী হয়ে মামলা করবেন বলেও স্পষ্ট ঘোষণা দেন  কায়সার কামাল।
সকলের কাছে ভোট চেয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে বসে থেকে ফলাফল নেয়ার পর বাড়ি ফিরবেন। চূড়ান্ত বিজয় নিয়ে হাসিমুখে বিজয়ের মিছিল নিয়ে ঘরে ফিরবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের

আপডেট সময় : 01:39:25 pm, Saturday, 7 February 2026