Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
৬ ঘণ্টা বন্ধ যমুনা ডিপোর তেল সরবরাহ: ট্রাক-লরি ধর্মঘটে বিপর্যস্ত বরিশাল পরিবেশ অধিদপ্তরের মদদেই টিকে আছে অসংখ্য অবৈধ ইটভাটা: কালো ধোঁয়ায় বিদীর্ণ আকাশ বিএমএসএফ ঈদগাঁও উপজেলা শাখার ১৫ সদস্যের কমিটি গঠন বলিউড অভিনেতা ইমরান হাশমির সম্পদের পরিমাণ কত? যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার তারাবো পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কার কর্মসূচি উদ্বোধন ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রাউজানে অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১ চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন গ্রেফতার – আদালতে প্রেরণ। পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন এসআরবির অভিযানে ৩ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১ রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৬ ঘণ্টা বন্ধ যমুনা ডিপোর তেল সরবরাহ: ট্রাক-লরি ধর্মঘটে বিপর্যস্ত বরিশাল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:24:24 pm, Sunday, 29 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

ট্রাক ও লরি রাখার স্থানকে কেন্দ্র করে ছয় ঘণ্টা বন্ধ ছিল বরিশাল অঞ্চলে যমুনা ডিপোর পেট্রোলিয়ামজাত জ্বালানি তেল সরবরাহ। রোববার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ট্রাক ও লরি মালিক-শ্রমিকদের ধর্মঘটের কারণে বরিশালসহ বিভাগের ছয় জেলায় তেল সরবরাহ কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে মালিক-শ্রমিকদের সঙ্গে ডিপো কর্তৃপক্ষের আলোচনা ও সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহার করা হলে বেলা ২টার পর সরবরাহ স্বাভাবিক হয়।
সরেজমিন অনুসন্ধান ও মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৮ নভেম্বর শনিবার রাতে হঠাৎ করেই যমুনা ডিপোর বরিশাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ডিপোর বাইরের মাঠে আর কোনো তেলের ট্রাক ও লরি রাখা যাবে না। এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে সেখানে গাড়ি রেখে তেল পরিবহনের কাজে নিয়োজিত মালিক, চালক ও শ্রমিকরা বিপাকে পড়েন। নিরাপদে গাড়ি রাখার বিকল্প জায়গা না থাকায় সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রোববার সকাল থেকে ধর্মঘট শুরু করেন তারা।
ধর্মঘটের কারণে বরিশাল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে বিভাগের বিভিন্ন জেলায়। বিশেষ করে পেট্রোল পাম্প ও জ্বালানি তেল সরবরাহের সঙ্গে যুক্ত পরিবহন কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। জ্বালানি তেল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ একটি সেবা ছয় ঘণ্টা বন্ধ থাকায় জনমনেও উদ্বেগ দেখা দেয়। একই সময় দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলমান রয়েছে। ফলে এ উদ্বেগ রীতিমতো আতঙ্কে পরিণত হবার উপক্রম বরিশাল জুড়ে। যে কারণে সকাল থেকেই শ্রমিক ইউনিয়ন ও পেট্রোল পাম্প মালিকদের সাথে নিয়ে জরুরী বৈঠকে বসেন যমুনা পেট্রোলিয়াম কর্পোরেশন কতৃপক্ষ।
এসময় শ্রমিক ইউনিয়ন নেতা ও শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক সবুজ খান জানান, যমুনা পেট্রোলিয়াম কর্পোরেশনের বাইরের মাঠে গত প্রায় ৩০ বছর ধরে তেলের ট্রাক ও লরি রাখা হচ্ছে। জায়গাটি নিরাপদ হওয়ায় দীর্ঘদিন ধরে চালক ও শ্রমিকরা সেখানে গাড়ি রাখেন। সকালে গাড়িতে তেল বোঝাই করে নির্ধারিত গন্তব্যে চলে যান। কিন্তু হঠাৎ করে গত শনিবার রাতে যমুনা বরিশাল ডিপোর ম্যানেজার স্বাক্ষরিত নোটিশে তারা জানতে পারেন, ওই মাঠে আর গাড়ি রাখা যাবে না।
সবুজ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপদে গাড়ি রাখার বিকল্প জায়গা না থাকলে চালক ও শ্রমিকরা কোথায় যাবেন? দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবহৃত জায়গা থেকে হঠাৎ তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। এ কারণে বাধ্য হয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।
ধর্মঘট চলাকালে মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কে এম শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক শেখ কামাল, পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দসহ যমুনা পেট্রোলিয়াম কর্পোরেশন কতৃপক্ষ। পরে ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আপাতত মাঠটি ব্যবহারের সুযোগ পাওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করেন বলে জানান শ্রমিক সজীবসহ অন্যরা। তবে মাঠটি স্থায়ীভাবে ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে যমুনা অয়েল পিএলসির বরিশাল ডিপোর ম্যানেজার (সেলস) মোঃ আনিসুর রহমান খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয়েছে, আপাতত কিছুদিন তারা ডিপোর বাইরের মাঠটি ব্যবহার করতে পারবেন। তবে তাদের ট্রাক ও লরি রাখার জন্য পৃথক স্থান নির্ধারণ করতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬ ঘণ্টা বন্ধ যমুনা ডিপোর তেল সরবরাহ: ট্রাক-লরি ধর্মঘটে বিপর্যস্ত বরিশাল

৬ ঘণ্টা বন্ধ যমুনা ডিপোর তেল সরবরাহ: ট্রাক-লরি ধর্মঘটে বিপর্যস্ত বরিশাল

আপডেট সময় : 08:24:24 pm, Sunday, 29 November 2026