Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
৬ ঘণ্টা বন্ধ যমুনা ডিপোর তেল সরবরাহ: ট্রাক-লরি ধর্মঘটে বিপর্যস্ত বরিশাল পরিবেশ অধিদপ্তরের মদদেই টিকে আছে অসংখ্য অবৈধ ইটভাটা: কালো ধোঁয়ায় বিদীর্ণ আকাশ বিএমএসএফ ঈদগাঁও উপজেলা শাখার ১৫ সদস্যের কমিটি গঠন বলিউড অভিনেতা ইমরান হাশমির সম্পদের পরিমাণ কত? যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার তারাবো পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কার কর্মসূচি উদ্বোধন ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রাউজানে অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১ চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন গ্রেফতার – আদালতে প্রেরণ। পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন এসআরবির অভিযানে ৩ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১ রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পরিবেশ অধিদপ্তরের মদদেই টিকে আছে অসংখ্য অবৈধ ইটভাটা: কালো ধোঁয়ায় বিদীর্ণ আকাশ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:23:45 pm, Sunday, 29 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

কীর্তনখোলা নদী তীরবর্তী চরকাউয়া খেয়াঘাটে দাঁড়ালেই ওপারে পরপর পাঁচটি ইটভাটার চিমনি চোখে পড়ে। এদের একটি বাদে বাকি সবগুলোতেই থেমে থেমে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা যায়। বিশেষ করে পূর্ব-উত্তর কোণের নয়ানি গ্রামের জনতার হাটে আরাফাত নামক ইটভাটাটি সমানে কালো ধোঁয়া ছড়াচ্ছে। কয়লা ব্যবহার করার দাবি করলেও কয়লা কি কালো ধোঁয়া দেবে? এমন প্রশ্ন নয়ানি গ্রামের বাসিন্দাদের। নদী তীরবর্তী পূর্ব-দক্ষিণ পাশে এবিএম ও এ আলী থেকেও কালো ধোঁয়া ওঠার দৃশ্য দেখতে পাওয়া যায়। পরিবেশ দপ্তরের কর্মকর্তারা শুধু নগরীর খেয়াঘাটে দাঁড়িয়ে এ দৃশ্য দেখেই বলতে পারার কথা, এগুলো কেন কালো ধোঁয়া ছড়াচ্ছে? যদিও তাদের দাবি, এটা ভিজা বা নিম্নমানের কয়লার কারণেও হতে পারে।
এখানে একমাত্র সান ও এমএইচএ থেকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পরও কোনো কালো ধোঁয়া নয়, বরং সাদা ধোঁয়া ওঠার দৃশ্য চোখে পড়ে। এগুলো সবই চরকাউয়া ইউনিয়নের ভিতরে। এই চরকাউয়া থেকে একটু এগিয়ে চাঁদপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রাম। এখানে তালুকদার হাট থেকে ঘোপের হাটের পথে খালপাড়ে রীতিমতো ইটভাটা তৈরির প্রতিযোগিতা দেখা যায়। পাশাপাশি বেশ কয়েকটি ইটভাটা এখানে খালের সীমানা জুড়ে এবং স্কুল, কলেজ, স্বাস্থ্য কেন্দ্র ও জনবহুল এলাকায়। খালের দুপার ও ফসলি জমি কেটে উজার করার অভিযোগ এখানে রূপা, রূপা ব্রিকস, রসি ও রসি স্টার নামের ইটভাটার বিরুদ্ধে। ওপারে বাকেরগঞ্জের সঠিখোলা ও এপারে চাঁদপুরা গ্রামের খালের দুপাশের মাটি ও জমি কেটে নেওয়ার অভিযোগ জানালেন একাধিক গ্রামবাসী। রূপা ইটভাটার মালিক মিজান ফকির। আর দুলাল ও সোহেল নামের দুই ভাই রসি-১ ও রসি-২ ইটভাটার মালিক। চাঁদপুরা গ্রামের রূপা ইটভাটা পার হয়ে ওপারে ঘোপের হাটের অংশে রয়েছে আরও তিনটি ইটভাটা। এছাড়াও চরকারঞ্জী, পূর্ব কর্ণকাঠীতে রয়েছে এমকেভিসহ আরো দুটো ইটভাটা। যার প্রতিটি জনবহুল এলাকা ও ফসলি জমিতে। সবমিলিয়ে বরিশাল সদর উপজেলায় তিনটি ড্রাম চিমনি ও একটি অটোমেশন সহ প্রায় ২৫টির মতো ইটভাটা খুঁজে পাওয়া যায়, যাদের মধ্যে ৫/৭টি বৈধ।
সরেজমিনে এসব ইটভাটা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ইটভাটায় জ্বলছে কাঠের টুকরো। স্তূপকৃত লাকড়ি বা কাঁচা কাঠ ট্রাক বোঝাই হয়ে দাঁড়িয়ে আছে। যা নামাবার জন্য কাজ করছে শ্রমিক। থরে থরে সাজানো মাটির স্তুপ। ড্রেজিং করার চিহ্ন খালের দুপারেই স্পষ্ট প্রমাণ বহন করছে। নদী, খাল, ফসলি জমি ও জনবসতির আশপাশে গড়ে ওঠা ইটভাটাগুলোকে ঘিরে স্থানীয় মানুষের অভিযোগের শেষ নেই। কোথাও কালো ধোঁয়ার অভিযোগ, কোথাও খালের পাড় ও কৃষিজমির মাটি কাটার অভিযোগ, আবার কোথাও পরিবেশ অধিদপ্তরের নিয়মিত নজরদারি নিয়েই উঠছে প্রশ্ন। গ্রামবাসীর ভাষ্য, ইটভাটার মালিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা দেখা যায় না। বরং কিছুদিন পরপর পরিবেশ অধিদপ্তরের লোকজন মোটরসাইকেলে করে এলাকায় ঘুরে যান, কিন্তু ভাটার কার্যক্রম বন্ধ হয় না।
একাধিক গ্রামবাসী অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এসব অবৈধ ইটভাটাকে টিকিয়ে রাখছেন। তাদের দাবি, নিয়মিত মাসোহারা পাওয়ার বিনিময়ে ভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না।
গ্রামবাসীর এসব অভিযোগ যে মিথ্যে নয়, তার প্রমাণ এই ইটভাটার পরিচালকদের আচরণে স্পষ্ট। ছবি তুলতে গেলেই তেড়ে আসেন অনেকে। যে কারণে দূর থেকে তুলতে হয় ছবি। তাই এসব অভিযোগের সুষ্ঠু তদন্তর দাবী করেন পরিবেশ চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মিজানুর রহমান এবং মাহবুব খান। তাদের ভাষায়, সাধারণ গ্রামবাসী একদম দায়ে না পরলে সহজে কোনো অভিযোগ তোলেন না। তাদের
অভিযোগের সত্যতা নিশ্চিত করা জরুরী প্রয়োজন। এটি সত্যি হলে তা শুধু অনিয়ম নয়, পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের জবাবদিহিতাও গুরুতর প্রশ্ন হয়ে দাঁড়াবে।
আবার এখানে চাঁদপুরা এলাকার মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে তালুকদার হাটের একটি রেস্টুরেন্টে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও ইটভাটা মালিকদের আড্ডার গল্প। গ্রামবাসীর বর্ণনায়, সেখানে হাঁস-পিঠা খাওয়া, চুটিয়ে আড্ডা এবং ভাটা মালিকদের সঙ্গে কর্মকর্তাদের ঘনিষ্ঠতার দৃশ্য নাকি প্রায়ই দেখা যায়।
এই গল্পের সত্যতা যাচাই করাও জরুরী প্রয়োজন। কারা সেখানে যান, কী কারণে যান, কোন কোন ইটভাটা পরিদর্শনের পর এমন বৈঠক হয়, এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে অভিযোগের প্রকৃত চিত্র সামনে আসতে পারে।
বরিশাল বিভাগে অবৈধ ইটভাটার সংখ্যা নিয়ে পরিবেশ অধিদপ্তরের তথ্যও উদ্বেগজনক। চলতি বছরে গত ২৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ছয় জেলায় ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত করার কথা জানানো হয়েছে। আবার একই সময় ২৫টি ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে; এর মধ্যে ১৪টির ড্রাম ও চিমনি ভেঙে দেওয়া এবং ১১টিকে ১৬ লাখ টাকা জরিমানা করার তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। প্রশ্ন হচ্ছে, এতগুলো অবৈধ ইটভাটা চিহ্নিত হওয়ার পরও বাকিগুলো কীভাবে বছরের পর বছর কার্যক্রম চালিয়ে যাচ্ছে?
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বরিশাল জেলায় ১১১টি অবৈধ ইটভাটার তথ্য প্রকাশিত হয়েছিল। তখন পরিবেশ অধিদপ্তর ১২টি ভাটা ভেঙে এবং সাতটিকে মোট সাত লাখ টাকা জরিমানা করে অভিযান চালানোর কথা জানিয়েছিল। এত অভিযান ও শনাক্তকরণের পরও অবৈধ ভাটার বিস্তার থামছে না কেন? এ প্রশ্ন এখন আরও জোরালো হয়েছে।
ইটভাটার অবস্থান, পরিবেশগত ছাড়পত্র, বৈধ লাইসেন্স, চিমনির ধরন এবং জ্বালানি ব্যবহারের বিষয়ে আইন ও বিধিমালায় নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে পরিবেশ উপদেষ্টা নতুন ইটভাটার অনুমতি না দেওয়ার ঘোষণা দেন এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত সারাদেশের ৩ হাজার ৪৯১টি ভাটা বন্ধের কথা জানান। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের ভেতরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথাও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে পরিবেশের ঐ আইন বলবত রেখেই কার্যক্রম পরিচালনা করছে। তবে প্রতিটি বিভাগীয় শহরের পরিবেশ কর্মকর্তার রদবদল ঘটলেও ব্যতিক্রম বরিশালে। এখানে গত দুবছর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকৃত বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং উপ পরিচালক হিসেবে রয়েছেন মোঃ সাইদুর রহমান আর বরিশাল জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন আহম্মেদ। যাদের হাতেই বরিশালের ছয় জেলার ইটভাটার তালিকা এবং এগুলোর কার্যক্রম নিয়ন্ত্রিত হয়ে আসছে।
কিন্তু বরিশালের চরকাউয়া, চাঁদপুরা, ঘোপের হাট, চরকারঞ্জী ও পূর্ব কর্ণকাঠীর মতো এলাকায় সরেজমিনে দেখা চিত্রের সঙ্গে তাদের নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটা বন্ধের ঘোষণা কতটা সামঞ্জস্যপূর্ণ? নদী ও খালের পাশে, ফসলি জমির কাছাকাছি এবং জনবসতির আশেপাশে ইটভাটার অবস্থানতো তারা প্রতিনিয়ত নিজেরাও ঘুরে দেখেছেন। বিশেষ করে পূর্ব কর্ণকাঠী ও চাঁদপুরা গ্রামতো জনবহুল এলাকা। সাধারণ মানুষ এ নিয়ে প্রশ্ন তুললে উল্টো ক্ষিপ্ত হচ্ছেন পরিবেশ দপ্তরের কর্মকর্তারা।
গ্রামবাসীর অভিযোগ, কালো ধোঁয়ায় তাদের ঘরবাড়ি ও আকাশ ঢেকে যাচ্ছে। শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের শ্বাসকষ্টের আশঙ্কা বাড়ছে। কৃষিজমির মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা ও স্থানীয় জলপ্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। খালের পাড় কেটে ভাটা স্থাপন কিংবা মাটি সংগ্রহ করা হলে বর্ষায় ভাঙন ও পানি চলাচলের সমস্যা আরও বাড়তে পারে। এসব জানিয়ে লেখিত অভিযোগ দেওয়ার পর পরিবেশের কর্মকর্তাসহ ভাটা মালিকের লোক এসে উল্টো তাদের শাসিয়ে গেছেন বলে জানালেন পূর্ব কর্ণকাঠীর গ্রামবাসী।
এদিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়ে আরেকটি প্রশ্ন সামনে এসেছে, অভিযান কি কেবল মৌসুমি ও দৃশ্যমান, নাকি নিয়মিত তদারকির মাধ্যমে অবৈধ ভাটার কার্যক্রম বন্ধ করা হচ্ছে? কোনো ভাটা ভেঙে দেওয়ার পর একই মালিক নতুন স্থানে আবার ভাটা চালু করছেন কীভাবে? কাদের ম্যানেজ করে এগুলো পুনরায় চালু হয়? এসব বিষয়ে দৃষ্টি দিলে অভিযোগের তীর পরিবেশ দপ্তরের দিকেই ঘুরে আসে পুনরায়।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের কাছে স্থানীয়দের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ভাটাগুলোর ছাড়পত্র ও লাইসেন্স যাচাই, কালো ধোঁয়া নির্গমনের পরীক্ষা এবং খাল-ফসলি জমির মাটি কাটার অভিযোগে সরেজমিন তদন্তের দাবি উঠেছে। পাশাপাশি তালুকদার হাটের রেস্টুরেন্টে কর্মকর্তা ও ভাটা মালিকদের কথিত আড্ডা এবং মাসোহারা নেওয়ার অভিযোগেরও স্বচ্ছ অনুসন্ধান প্রয়োজন।
ইটভাটা ব্যবসা প্রয়োজনীয় হতে পারে, কিন্তু পরিবেশ ধ্বংস করে কিংবা আইনকে পাশ কাটিয়ে তা পরিচালনার অধিকার কারও নেই। কালো ধোঁয়ায় বিদীর্ণ আকাশ, খালের মাটি কেটে নেওয়া এবং গ্রামবাসীর অভিযোগের ভেতর দিয়ে এখন যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে- অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের, তাদের নজরদারিতেই যদি ভাটাগুলো টিকে থাকে, তবে পরিবেশ রক্ষা করবে কে?
ইতিপূর্বেই এই পরিবেশ রক্ষা কর্তাদের বিরুদ্ধেও টাকা ভাগাভাগি করার সংবাদ শিরোনাম হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বরিশাল বিভাগে অভিযান ঠেকাতে এবং অবৈধ ইটভাটা ভাঙন থেকে রক্ষা করতে প্রতিটি ভাটা থেকে ২ লাখ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। বলা হয়েছে, অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলামের মাধ্যমে এই টাকা আদায় করা হয়েছে। বিনিময়ে তার বদলি ও বরিশালে অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আবার এগুলোকে অপপ্রচারের দাবি করে স্থানীয় সচেতন মহলের বরাতে বলা হয়েছে, পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য ছাড়াই বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে বরিশাল জেলার দায়িত্বে থাকা পরিবেশ দপ্তরের সহকারী পরিচালক সাইফুদ্দিন আহম্নেদ ২৯ নভেম্বর রবিবার সকালে জানালেন, জেলায় মোট ২০০টির মতো ইটভাটার মধ্যে ৯১টি বৈধ এবং বাকী ১০৯টি অবৈধ। এগুলো থেকে ১১টি গুড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, কালো ধোঁয়া মানেই কাঠের ব্যবহার নয়। কয়লা ভিজা বা কয়লার মান খারাপ হলেও কালো ধোঁয়া হতে পারে। ফসলি জমি কেটে নেওয়া বা খালপাড় ক্ষতিগ্রস্ত হওয়া এসব অভিযোগ সারাজীবন থাকবে। শুধু ইটভাটা নয়, যেকোনো শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ খুঁজে পাবেন বলে জানান তিনি।
তার এ বক্তব্যে এটি স্পষ্ট যে, জনবহুল বা ঘনবসতিপূর্ণ এলাকার ভিতরে গড়ে ওঠা ইটভাটাগুলো পরিবেশ দপ্তরের প্রত্যক্ষ মদদেই টিকে আছে। ১১টি গুড়িয়ে দিলেও বাকী ৯৪টি বা গণমাধ্যম সুত্রে আরো বেশি ইটভাটা টিকিয়ে রাখতে তাদের সাথে লেনদেন চুক্তি চলমান রয়েছে বলে অভিযোগ করেন খোদ বৈধ ইটভাটা মালিকদের অনেকে। তারা জানান, বাংলাদেশের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী, জনবহুল বা আবাসিক এলাকার ভেতরে এবং এর সীমারেখা থেকে ন্যূনতম ১ কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। আমরা লাখ লাখ টাকা খরচ করে ভালো মানের কয়লা আমদানি করি তারপর ইটভাটা চালাচ্ছি। ২৭/৩০ হাজার টাকা প্রতি টন কয়লা। সেখানে এরা এসব অসাধু কর্মচারীদের ম্যানেজ করে নিম্নমানের কয়লা ব্যবহারের কথা স্বীকার করলেও কার্যত কিছু কয়লা সামনে সাজিয়ে রেখে কাঠ ও আবর্জনা পোড়ানো হয়। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বলে জানান এই বৈধ ইটভাটা মালিকরা।
এসব বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তারা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। চলতি নভেম্বরে বিভাগের ছয় জেলায় অভিযান চালিয়ে চিহ্নিত ২০৭টি অবৈধ ইটভাটার মধ্যে ইতোমধ্যে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪টির চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং ১১টিকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকীগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬ ঘণ্টা বন্ধ যমুনা ডিপোর তেল সরবরাহ: ট্রাক-লরি ধর্মঘটে বিপর্যস্ত বরিশাল

পরিবেশ অধিদপ্তরের মদদেই টিকে আছে অসংখ্য অবৈধ ইটভাটা: কালো ধোঁয়ায় বিদীর্ণ আকাশ

আপডেট সময় : 08:23:45 pm, Sunday, 29 November 2026