Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
৬ ঘণ্টা বন্ধ যমুনা ডিপোর তেল সরবরাহ: ট্রাক-লরি ধর্মঘটে বিপর্যস্ত বরিশাল পরিবেশ অধিদপ্তরের মদদেই টিকে আছে অসংখ্য অবৈধ ইটভাটা: কালো ধোঁয়ায় বিদীর্ণ আকাশ বিএমএসএফ ঈদগাঁও উপজেলা শাখার ১৫ সদস্যের কমিটি গঠন বলিউড অভিনেতা ইমরান হাশমির সম্পদের পরিমাণ কত? যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার তারাবো পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কার কর্মসূচি উদ্বোধন ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন রাউজানে অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১ চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন গ্রেফতার – আদালতে প্রেরণ। পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন এসআরবির অভিযানে ৩ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১ রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:18:52 pm, Sunday, 29 November 2026
  • 10 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্টে দারুণ ছন্দে রয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল। তাঁর ঠিক পেছনেই রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দুজনের গোল অবদানের ব্যবধান মাত্র একটি।

অপটার পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৬টি গোলে অবদান রেখেছেন ইয়ামাল। ১৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৩টি গোল করিয়েছেন তিনি। অন্যদিকে, এমবাপ্পের গোল অবদান ২৫টি। রিয়ালের হয়ে ২০টি গোল করার পাশাপাশি পাঁচটি গোলে সহায়তা করেছেন এই ফরাসি ফরোয়ার্ড।

ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি লা লিগায়ও একের পর এক মাইলফলক স্পর্শ করছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে মাত্র ৭৯ ম্যাচে ৭০ গোল করেছেন তিনি। ২০১৭ সালে বার্সেলোনার হয়ে সমান ৭৯ ম্যাচে ৭০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন লুইস সুয়ারেজ। ফলে দ্রুততম ৭০ গোলের রেকর্ডে সুয়ারেজের পাশে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে।

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে বিনা ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচে গোল করে নতুন ক্লাবের হয়ে গোলযাত্রা শুরু করেন তিনি।

রিয়ালে প্রথম মৌসুমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে ৪৪ গোল করে জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শু। পরের মৌসুমেও গোলের ধারাবাহিকতা ধরে রেখে করেন ৪২ গোল।

এরপর ২০২৬ সালের এপ্রিলে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১১৬ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। চলতি মৌসুমেও গোলের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন তিনি।

তবে ব্যক্তিগত সাফল্যের বিপরীতে দলীয়ভাবে হতাশায় পড়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে লা লিগার ১৪তম রাউন্ডে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে দলটি। ম্যাচে এমবাপ্পে একটি গোল করলেও হার এড়াতে পারেনি রিয়াল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬ ঘণ্টা বন্ধ যমুনা ডিপোর তেল সরবরাহ: ট্রাক-লরি ধর্মঘটে বিপর্যস্ত বরিশাল

যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে

আপডেট সময় : 08:18:52 pm, Sunday, 29 November 2026