Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন এসআরবির অভিযানে ৩ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১ রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে রূপসী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু ইনানীতে ফের বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মকর্তা-কর্মচারী মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন মতলব উত্তরে ‘নিশ্চিত্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে সিপিবি নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চরভদ্রাসন উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা \ বিক্ষোভ পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন কক্সবাজারে নিরাপত্তা জোরদারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন মলমূত্র ও আবর্জনায় দূষিত আলিয়ার মাঠ, হারাচ্ছে খেলাধুলার উপযোগিতা

সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:59:53 pm, Sunday, 29 November 2026
  • 0 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে বেকার্স ওয়ার্ল্ড ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী এম এ জুবায়ের আহমেদ।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় হিরাঝিল আবাসিক এলাকায় অবস্থিত বেকারি কারখানায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এম এ জুবায়ের আহমেদ অভিযোগ করেন, গত ২৪ নভেম্বর রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে মো. শাহিনের নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাসভবন ও বেকারি কারখানায় হামলা চালায়। এ সময় ভাঙচুর ও মারধরের পাশাপাশি তাঁর স্ত্রী রিপার স্বর্ণের চেইন ও ডায়মন্ডের নাকফুল এবং কারখানার ক্যাশবক্সে থাকা ৭৫ হাজার টাকা লুট করা হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় মো. শাহিনসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির প্রতিনিধি, হিরাঝিল আবাসিক এলাকার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে বেকারি কারখানায় হামলা-লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

আপডেট সময় : 04:59:53 pm, Sunday, 29 November 2026