Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘তৌহিদ ডাকাত’ গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো জননী পরিবহনের বাস ​বিভেদ ভুলে নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসএম জাহাঙ্গীর আলমের ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ টহল, নেতৃত্বে ওসি শিফাতুল মাজদার কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবপাচার চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার”

  • Reporter Name
  • আপডেট সময় : 07:13:29 pm, Thursday, 26 November 2026
  • 1 বার পড়া হয়েছে

তৌফিক আলম চৌধুরী,

​প্রবাসী বাবার ত্যাগ দেশে মায়ের নিরলস চেষ্টার ফসল হিসেবে বিরল এক সাফল্যের নজির গড়েছেন কাতার প্রবাসী শফিউর রহমান ও জান্নাতুল ফেরদৌস দম্পতি। তাঁদের পাঁচ কন্যার মধ্যে তিনজনই এখন চিকিৎসক, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনিষ্ঠজনও হাঁটছেন চিকিৎসক হওয়ার পথে।
​গতকাল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার মধ্য দিয়ে এই পরিবারের তৃতীয় চিকিৎসক হিসেবে নাম লেখান মেজো ও চতুর্থ কন্যার মধ্যমণি সায়মা রহমান। তাঁর এই অর্জনে পরিবার ও স্বজনদের মাঝে বইছে আনন্দের বন্যা।
​পারিবারিক সূত্রে জানা গেছে, শফিউর-জান্নাতুল দম্পতির পাঁচ কন্যার প্রত্যেকেই মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখে চলেছেন:
​বড় কন্যা: ডা. জেমিন আক্তার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে এফসিপিএস (নিউরোলজি) কোর্সে প্রশিক্ষণরত।
​মেজো কন্যা: ডা. তাসনিম সুলতানা একই মেডিকেল কলেজে ডার্মাটোলজি বিষয়ে এমডি কোর্সে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন।
​তৃতীয় কন্যা: সায়মা রহমান সদ্যই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।
​চতুর্থ কন্যা: সাইলা রহমান চিকিৎসা পেশার বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে।
​কনিষ্ঠ কন্যা: সবার ছোট মাইশা রহমানও বোনদের পদাঙ্ক অনুসরণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে অধ্যয়ন করছেন।
​চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দক্ষিণ কাজীবাড়ির স্থায়ী বাসিন্দা এই পরিবারটি সন্তানদের পড়াশোনার সুবিধার্থে বর্তমানে চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকায় বসবাস করছেন।
​স্বজন ও এলাকাবাসীর মতে, কন্যাশিশুদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে শফিউর রহমান ও জান্নাতুল ফেরদৌস দম্পতি সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রবাসে থেকে বাবা শফিউর রহমান যেমন অর্থনৈতিক ও মানসিক জোগান দিয়ে গেছেন, তেমনি দেশে থেকে মা জান্নাতুল ফেরদৌস সন্তানদের আগলে রেখে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছেন। তাঁদের এই সম্মিলিত ত্যাগের ফলেই আজ একই ছাদের নিচে গড়ে উঠেছে চিকিৎসক ও প্রকৌশলীদের এক আলোকিত ভুবন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার”

“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার”

আপডেট সময় : 07:13:29 pm, Thursday, 26 November 2026