
মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী লামনগর একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এমএবিএড।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সাবেক প্রভাষক ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক সেনাবাহিনীর অফিসার মোঃ আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতি বিদ মনির হোসেন জসী, লামনগর একাডেমির সহকারী শিক্ষক জাকির হোসেন রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতি বিদ মোঃ জুয়েল রানা,স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফখরুল ইসলাম সেলিম, আবু তাহের লিটন,বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন দেশের প্রতিটি বিদ্যালয়ে যদি এ ধরনের উদ্যোগ গ্রহন করা হয় তাহলে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়বে,লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে।শিশুরা হাসিখুশিতে বিদ্যালয়ে আসবে। ঝরে পড়া রোধ হবে।তাই প্রতিটি বিদ্যালয়েই এ ধরনের অনুষ্ঠান করা উচিত।

























