Dhaka , Thursday, 26 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার” মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: উখিয়ার ইউএনও মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বিএনপি-জামায়াতের পৃথক প্রতিরোধ মিছিল: ঐক্যবদ্ধ সমাবেশের দাবি সাধারণ মানুষের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা রাজনগরে দুই গ্রামীণ রাস্তার কাজ অসম্পূর্ণ, দ্রুত শেষ করার আশ্বাস ইউপি সদস্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন ও ৫ম শ্রেনির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সরকারি বিধি উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ইতালির পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি ‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত দীঘিনালায় শিশুদের কোরআন শিক্ষা সহজ করতে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’র মোড়ক উন্মোচন ঈদগাঁওয়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতা অর্জনে BCRSR প্রকল্পের সমন্বয় সভা মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী মনসুরনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী আপ্তাব রুহুলের মতবিনিময় সভায় সহস্রাধিক মানুষের সমর্থন রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রূপগঞ্জে কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা কাউখালীতে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ শুরু টেকনাফের সহিংসতা-নাশকতার মামলায় বদির ছেলে শাওনসহ ৪ জন কারাগারে চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘তৌহিদ ডাকাত’ গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার জঙ্গল সলিমপুরে নতুন করে সন্ত্রাসী আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রামগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো জননী পরিবহনের বাস ​বিভেদ ভুলে নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসএম জাহাঙ্গীর আলমের ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ টহল, নেতৃত্বে ওসি শিফাতুল মাজদার কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ, মানবপাচার চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:00:51 pm, Thursday, 26 November 2026
  • 4 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সেবামূলক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

২৬ নভেম্বর বৃহস্পতিবার, চমেকের শিশু বিভাগে ব্যক্তিগত অর্থায়নে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেন প্রশাসক।
এরপর সানশাইন চ্যারিটিজের (Sunshine Charities) চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান এবং কেনপার্ক চ্যারিটিজের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামের লাখো মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে আমি সাধারণ মানুষের চিকিৎসাসংক্রান্ত সংকট ও দুর্ভোগ উপলব্ধি করি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট নিরসনে কাজ করছি। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে হাসপাতালের শিশু বিভাগে ছয়টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছি। চিকিৎসাসেবার বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সংকট চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, কিডনি রোগে আক্রান্ত অনেক রোগীকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়। বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি ডায়ালাইসিসের ব্যয় বহন করা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত কঠিন। সরকারি হাসপাতালে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বৃদ্ধি করা গেলে আরও বেশি রোগী সাশ্রয়ী ব্যয়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। সানশাইন চ্যারিটিজ ও কেনপার্ক চ্যারিটিজের এই মানবিক উদ্যোগ কিডনি রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসক আরও বলেন, চট্টগ্রামকে একটি স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে রোগ প্রতিরোধের পাশাপাশি মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ যাতে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনগুলো তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সরকারি হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদানে এগিয়ে এলে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।
ডায়ালাইসিস মেশিন প্রদানের জন্য সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও কেনপার্ক চ্যারিটিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসক। একই সঙ্গে তিনি সমাজের অন্যান্য সেবামূলক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক পরিচালক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ডা. মাসুম ইফতেখার, ডা. ফয়েজ উদ্দিন, ডা. সামিউল করিম, কেনপার্কের প্রতিনিধি এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসীর ঘরে এক পরিবারের ৩ জন ডাক্তার”

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 07:00:51 pm, Thursday, 26 November 2026