Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায় ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট

  • Reporter Name
  • আপডেট সময় : 08:56:32 pm, Monday, 23 November 2026
  • 3 বার পড়া হয়েছে

​মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,

​মাগুরার শ্রীপুর উপজেলা বাসস্ট্যান্ডসংলগ্ন প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাবলিক টয়লেটটি কুমার নদের ভাঙনের হুমকিতে পড়েছে। গত বছর ও চলতি বছরের বর্ষা মৌসুমে নদে তীব্র ভাঙন দেখা দেওয়ায় স্থাপনাটি একেবারে ভাঙনের মুখে পড়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষা মৌসুমে সরকারি অর্থায়নে নির্মিত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি নদগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এই পাবলিক টয়লেটটি উপজেলা সদরের একমাত্র গণশৌচাগার। প্রতিদিন বাসস্ট্যান্ডে আসা যাত্রী, বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা দর্শনার্থী, পরিবহন শ্রমিক ও যানবাহনের চালকেরা এটি ব্যবহার করেন। বিশেষ করে বাসস্ট্যান্ডে চলাচলকারী যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা।

​শ্রীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩–২৪ অর্থবছরে ইউটিএমআইডিপি (উপজেলা টাউন মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট) প্রকল্পের আওতায় ১৭ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়। রাজশাহীর ঘোড়ামারা বোয়ালিয়া এলাকার বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বাস্তবায়ন করে। কাজ শেষে ২০২৪ সালের ৯ এপ্রিল টয়লেটটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়।

​তবে নির্মাণের দুই বছরের মাথায় গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি এখন নদভাঙনের ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গত বছর ও চলতি বছরের বর্ষায় কুমার নদের ভাঙন অব্যাহত থাকলেও স্থাপনাটি রক্ষায় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় আগামী বর্ষা মৌসুমে টয়লেটটি নদের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

​স্থানীয় মাহিন্দ্রাচালক কাজী তকিবুল ইসলাম বলেন, ‘আমরা প্রায় ৫০ জন ড্রাইভার প্রতিদিন এই পাবলিক টয়লেটটি ব্যবহার করি। বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রীরাও এটি ব্যবহার করেন। কিন্তু কুমার নদ ভাঙতে ভাঙতে একেবারে টয়লেটের কাছে চলে এসেছে। যেকোনো সময় এটি ভেঙে যেতে পারে। তাই বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই দ্রুত নদভাঙন রোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

​স্থানীয় বাসিন্দা মিরুল ইসলাম বলেন, ‘শ্রীপুরবাসীর সুবিধার জন্য সরকার অনেক টাকা বরাদ্দ দিয়ে একটি পাবলিক টয়লেট নির্মাণ করেছে। কিন্তু সঠিক তত্ত্বাবধানের অভাবে এটি এখন কুমার নদের ভাঙনের হুমকিতে রয়েছে। যেকোনো সময় টয়লেটটি নদের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। আমরা চাই, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরকারি অর্থে নির্মিত এই স্থাপনাটি রক্ষা করা হোক।’

​বিদ্যুৎ নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘পাবলিক টয়লেটসহ সাত–আটটি দোকান ভাঙনের হুমকির মুখে রয়েছে। আমরা চাই, আগামী বর্ষা আসার আগে দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

​শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘শ্রীপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাবলিক টয়লেটটি কুমার নদের ভাঙনের কবলে রয়েছে। সরকারি অর্থে নির্মিত এই স্থাপনাটি রক্ষার বিষয়টি আমরা সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের মাসিক সভায় উত্থাপন করেছিলাম। তবে ওই সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হয়ে চলে গেছেন। বর্তমানে নতুন ইউএনও যোগদান করেছেন। সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকেও বিষয়টি অবগত করা হবে।’

​এ বিষয়ে শ্রীপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল ফজেল বলেন, ‘পাবলিক টয়লেটটি আমাদের দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। নির্মাণকাজ শেষে এটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। নদীভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে এবং তাঁকে সঙ্গে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ভাঙনকবলিত স্থানটি পরিদর্শন করা হবে।’

​শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী বলেন, ‘কুমার নদের ভাঙনকবলিত স্থানটি পরিদর্শন করে পাবলিক টয়লেটটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

​স্থানীয়দের দাবি, কুমার নদের ভাঙন রোধে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানটি মাটি দিয়ে ভরাটের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিও ব্যাগ অথবা ব্লক ফেলে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে নদের পাড়ের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। তা না হলে একদিকে যেমন সরকারি অর্থে নির্মিত অবকাঠামো হারানোর আশঙ্কা রয়েছে, অন্যদিকে শ্রীপুরবাসী ও বাসস্ট্যান্ড ব্যবহারকারী যাত্রীরা একমাত্র পাবলিক টয়লেটের সুবিধা থেকেও বঞ্চিত হবেন।

​এ অবস্থায় আগামী বর্ষা মৌসুমের আগেই প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে পাবলিক টয়লেটটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন শ্রীপুরের সর্বস্তরের মানুষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট

আপডেট সময় : 08:56:32 pm, Monday, 23 November 2026