
স্পোর্টস ডেস্ক,
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৩৩.৩ ওভারে ৯১ রানে অলআউট হয়েছে টাইগাররা।
দলীয় ৮৫ রানের মধ্যেই প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত দলের আট ব্যাটসম্যান দুই অঙ্কের রানও করতে পারেননি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম। তাওহিদ হৃদয় করেন ১৯ এবং সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ করেন ১৮ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও মার্কো জেনসেন তিনটি করে উইকেট নেন। এছাড়া এনরিক নর্টজে শিকার করেন দুটি উইকেট।
ইনিংসের শুরুতেই দলীয় ৬ রানে তানজিদ হাসান তামিমের বিদায়ের পর ৩৬ রানের জুটি গড়েন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম। এরপর চার রানের ব্যবধানে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পরে দলীয় ৬০, ৭৩ ও ৮৫ রানে সাজঘরে ফেরেন মুমিনুল হক, লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

























