Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে

মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 07:46:17 pm, Monday, 23 November 2026
  • 1 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

মজুরি বোর্ডের তৃতীয় সভায় ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাব নিয়ে দুই দফায় দীর্ঘ আলোচনা করেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। প্রস্তাব চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসবে মজুরি বোর্ড।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। সেটি নিয়ে আলোচনা চলছে। বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলের বিশেষ করে ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। এসব তথ্য সভায় উপস্থাপন করা হয়েছে। শ্রমিক ও মালিক—উভয় পক্ষের প্রস্তাব নিয়েই আলোচনা চলছে।

তিনি বলেন, শিগগিরই পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেটি মঙ্গলবারও হতে পারে।

মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে চেয়ারম্যান বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ায় আপাতত প্রস্তাবটি জানানো যাচ্ছে না। মজুরি বোর্ডের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি বোর্ড শ্রমিকদের স্বার্থ বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেবে। দেশের বাস্তবতা ও শ্রম আইনের বিধান অনুসরণ করে কোনো বেআইনি বা অবাস্তব সিদ্ধান্ত নেওয়া হবে না।

তিনি আরও জানান, মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাজারমূল্য, শ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা এবং বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, সভায় মালিকপক্ষ একটি প্রস্তাব দিয়েছে। তবে সেটি চূড়ান্ত নয় এবং শ্রমিকপক্ষের কাছে যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে শ্রমিকদের প্রস্তাবও মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।

তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব মজুরি বোর্ডের। উৎপাদন বন্ধ রাখার পক্ষে কোনো শ্রমিক সংগঠন নয়। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে। তবে বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ শ্রমিকেরা আন্দোলন করছেন।

অন্যদিকে, শ্রমিকপক্ষের কাছে মালিকদের প্রস্তাব কম মনে হওয়ার বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, ‘একটা হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও কি সোনার ডিম আশা করা যায়?’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড

আপডেট সময় : 07:46:17 pm, Monday, 23 November 2026