Dhaka , Monday, 23 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান এবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি: পরিচালককে গ্রেফতার ও নিরাপত্তা চাইলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাজনগরে চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ৪২৫ রেইনকোট বিতরণ রেমিটেন্সে ৬৩তম অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন: লালমনিরহাটের বেকার যুবকদের ভাগ্য বদলে দিচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ নগরীর পাহাড়তলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাম আ.লীগের কমিটিতে

তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:52 pm, Monday, 23 November 2026
  • 3 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড় আর সাঙ্গু নদীর বাঁক পেরিয়ে মেঘের কোলে গড়ে ওঠা জনপদ তিন্দু। যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে পাহাড়ি মানুষের প্রতিদিনের কঠিন জীবনসংগ্রাম। সেই দুর্গমতাকে জয় করে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’-এর সব শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
নতুন ব্যাগ, খাতা-কলম ও শিক্ষা সামগ্রী হাতে পেয়ে পাহাড়ের এই কোমলমতি শিশুদের চোখেমুখে ফুটে উঠেছে উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের ঝিলিক। সরকারি স্বীকৃতির পর বেসরকারি এই উদ্যোগ দুর্গম পাহাড়ে শিক্ষার প্রসারে নতুন গতির সঞ্চার করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন বলেন, বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসবিজির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।’

পাহাড়ের এই পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার পথকে কিছুটা সহজ করতেই মানবিক উদ্যোগ নিয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)।

স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের মতে, হতদরিদ্র এই শিশুদের জন্য শিক্ষা সামগ্রীর এই সহায়তা কেবল কিছু উপকরণ নয়, বরং এটি তাদের এগিয়ে যাওয়ার বড় মানসিক শক্তি।
এর ফলে পরিবারের ওপর থেকে যেমন কিছুটা আর্থিক চাপ কমবে, তেমনি শিক্ষার্থীরাও নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবে। সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের এই সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড স্থানীয় সচেতন মহলেও ব্যাপক প্রশংসিত হয়েছে।

এসবিজির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রেস মিডিয়া কো-অর্ডিনেটর মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহান স্যারকে কে অবহিত করা হয়।

চেয়ারম্যান স্যার তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।’

মাসুদুর রহমান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও এই বিদ্যালয় ও শিক্ষার্থীদের পাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

নতুন ব্যাগ ও শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছাসিত ৮ম শ্রেনীর শিক্ষার্থী নিবেত খুমী ও ৯ম শ্রেনীর শিক্ষার্থী সুমিয়া অং খুমী। তারা বলেন, নতুন শিক্ষা সামগ্রী পেয়ে ভাল লাগছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়।

তিন্দু ও এর আশপাশের পাহাড়ি অঞ্চলে শিক্ষার সুযোগ এখনো অত্যন্ত সীমিত। ভৌগোলিক দুর্গমতা ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এই অঞ্চলের শিশুদের জন্য প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক স্তরে পড়াশোনা চালিয়ে যাওয়া এক বড় চ্যালেঞ্জ। তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের আশপাশে প্রায় ১৯ কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। ফলে এই বিশাল দুর্গম জনপদের শিক্ষার্থীদের জন্য এটিই শিক্ষার একমাত্র আশ্রয়স্থল।

কেবল তিন্দু নয়, পাশের রিমাক্রি, বলিপাড়া এবং থানচি সদর ইউনিয়নের অত্যন্ত দুর্গম পাড়াগুলো থেকেও শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। পাহাড়ি পথ আর সাঙ্গু নদীর ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে প্রতিদিন তাদের স্কুলে আসতে হয়।

এই বিদ্যালয়ের সিংহ ভাগ শিক্ষার্থীই উঠে এসেছে অত্যন্ত হতদরিদ্র পরিবার থেকে। জুমচাষ ও দিনমজুরির ওপর নির্ভরশীল অভিভাবকদের পক্ষে সংসার চালানোই যেখানে দায়, সেখানে সন্তানদের জন্য নিয়মিত স্কুল ব্যাগ, খাতা-কলম বা অন্যান্য শিক্ষা উপকরণ কিনে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অভাবের তাড়নায় অনেক সময় মেধাবী শিক্ষার্থীরাও ঝরে পড়ে নিয়মিত।

তিন্দু ইউনিয়ন পরিষদের একাধিকবারের চেয়ারম্যান মং প্রু অং মারমা ২০০৩ সালে তাঁর এলাকায় এসএসসি পাস করা কোনো শিক্ষার্থী খুঁজে পাননি। বিষয়টি তাঁকে এলাকায় শিক্ষার প্রসারে উদ্যোগী করে তোলে।

এরপর তিনি বিদ্যালয়ের জন্য এক একর জমি দান করেন। ২০২০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় কেউ সেখানে পড়াতে আগ্রহী ছিলেন না। সাবেক এ চেয়ারম্যান জানান- তখন তিনি প্রধান শিক্ষক বামংকে খুঁজে পান। এরপর বামং দায়িত্ব নেন এবং পরে কয়েকজন শিক্ষককে যুক্ত করেন। তবে আর্থিক সহায়তা না পাওয়ায় প্রধান শিক্ষক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির সহযোগিতায় বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। চলতি বছরের মার্চে সংকট আরও তীব্র হয়ে ওঠে। তখন প্রধান শিক্ষক একটি নৌকার জন্য আবেদন করেন, যাতে সেটি ভাড়া দিয়ে বিদ্যালয়ের ব্যয় মেটানো যায়।

২০২০ সালে প্রায় ৫৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই বিদ্যালয়টি শুরু থেকেই তীব্র আর্থিক সংকটে ভুগছিল। হতদরিদ্র অভিভাবকেরা বেতন দিতে না পারায় শিক্ষক-কর্মচারীদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ে এবং স্কুলটি বন্ধ হওয়ার উপক্রম হয়।

এমন চরম সংকটে বিদ্যালয়টি টিকিয়ে রাখতে এবং সহকর্মীদের বেতন জোগাতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে তিনি শিক্ষকতার পাশাপাশি নিজেই সাঙ্গু নদীতে নৌকার বৈঠা হাতে তুলে নেন।

একজন শিক্ষকের এমন নিঃস্বার্থ ত্যাগের খবর সারা দেশে আলোড়ন সৃষ্টি করে এবং ২০২৬ সালের অক্টোবরে তিনি বিশেষ সম্মাননাও অর্জন করেন।
তাঁর এই সংগ্রাম দৃষ্টি আকর্ষণ করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের। ২০২৬ সালের ২৮ জুন জাতীঊয় সংসদে বাজেট আলোচনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যালয়টিকে জাতীয়করণের নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়টিকে সরকারি ঘোষণা করা হয়।

একজন প্রধান শিক্ষকের অদম্য ইচ্ছাশক্তি ও ত্যাগের বিনিময়ে টিকে যাওয়া তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয় আজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং পাহাড়ে আশার প্রতীক।

সরকারি স্বীকৃতি পাওয়ার পর প্রতিষ্ঠানটির অস্তিত্বের সংকট কেটেছে ঠিকই, তবে রিমাক্রি, তিন্দু, বলিপাড়া ও থানচি সদরের হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে এখনো প্রয়োজন সম্মিলিত পৃষ্ঠপোষকতা।

সেই জায়গাতেই সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) এই এগিয়ে আসা এক উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলো যদি এভাবেই দুর্গম অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ায়, তবে ১৯ কিলোমিটারের এই দুর্গম পাহাড়ি জনপদ থেকেও একদিন তৈরি হবে আলোকিত মানুষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল

আপডেট সময় : 07:43:52 pm, Monday, 23 November 2026