Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন নারায়ণগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার হারানো বিজ্ঞপ্তি ‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:46 pm, Friday, 20 November 2026
  • 2 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

বর্ণাঢ্য আয়োজন, হাতি-ঘোড়া, বাদ্যযন্ত্রের দল, শোভাযাত্রা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় বরিশালে পালিত হয়েছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দক্ষিণাঞ্চলের চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান এই প্রতিষ্ঠানের ৫৮ বছরের গৌরবময় পথচলা উদযাপিত হলেও সংযুক্ত হাসপাতালের চিকিৎসাসেবার সংকট, অব্যবস্থাপনা এবং কলেজ- হাসপাতাল প্রশাসনের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ঘাটতি নিয়ে প্রশ্ন আজ পর্যন্ত একইরকম রয়ে গেছে।
২০ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিল হাতি, ঘোড়া ও বাদ্যযন্ত্রের দল। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। এতে নেতৃত্ব দেন প্রাক্তন ছাত্র সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ডা. মুজিবুল হক দোয়েল। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রেফায়েত হায়দার হিমু, কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মুজিবুর রহমানসহ পাঁচ শতাধিক চিকিৎসক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেন।
১৯৬৪ সালের ৬ নভেম্বর বরিশাল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৬৮ সালে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালে নাম ছিল বরিশাল মেডিকেল কলেজ। পরবর্তীতে ১৯৭৭ সালে বাঙালির অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের নামে এর নামকরণ করা হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ। কীর্তনখোলা নদীর তীরবর্তী দক্ষিণ আলেকান্দায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের চিকিৎসক তৈরির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে আসছে। এর সঙ্গে গড়ে উঠেছে বৃহৎ হাসপাতাল, যা বরিশাল বিভাগের পাশাপাশি আশপাশের জেলার অসংখ্য মানুষের চিকিৎসার প্রধান ভরসা।
তবে ৫৮ বছরের ঐতিহ্যের বিপরীতে হাসপাতালের বাস্তব চিত্র বেশ উদ্বেগজনক। এক হাজার শয্যার হাসপাতালটিতে প্রতিদিন প্রায় তিন হাজার রোগী ভর্তি থাকছেন। অথচ ওষুধ ও চিকিৎসাসামগ্রীর বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাসিক ওষুধ বরাদ্দের অর্থ দিয়ে পুরো মাসের চাহিদা পূরণ হচ্ছে না; অনেক ক্ষেত্রে বরাদ্দের ওষুধ কয়েক দিনেই শেষ হয়ে যাচ্ছে।
রোগীদের খাবার সরবরাহ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। খাবার বাবদ মাসে প্রয়োজন প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। বরাদ্দ সংকটে গত ১৫ অক্টোবর থেকে খাবারের তালিকা থেকে ডিম বাদ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অর্থ না পেলে আগামী মার্চ থেকে রোগীদের খাবার সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছিলেন বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
লিফট সংকটেও দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। সর্বশেষ সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ১৪টি লিফটের মধ্যে মাত্র চারটি সচল। অন্যদিকে প্যাথলজি বিভাগে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলেও জনবল ও ব্যবস্থাপনার সীমাবদ্ধতায় অনেকে সেবা পাচ্ছেন না। প্রায় ২ হাজার রোগীর পরীক্ষার তালিকার বিপরীতে প্রায় ১৫০০ রোগী পরীক্ষা করাতে না পেরে বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অনিবন্ধিত কর্মীদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে।
এমন পরিস্থিতিতে কলেজ ও হাসপাতাল প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়েও প্রশ্ন উঠেছে। চিকিৎসাশিক্ষা ও হাসপাতালের সেবাব্যবস্থা পরস্পর সম্পর্কযুক্ত হলেও দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ রয়েছে।
এদিকে ১৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ, এমপিএইচকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালকের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হাসপাতালের দীর্ঘদিনের সংকট নিরসন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।
৫৮ বছরের গৌরবময় ইতিহাসের এই প্রতিষ্ঠানটি শুধু চিকিৎসক তৈরির কেন্দ্র নয়, দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসার আশ্রয়স্থল। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবের পাশাপাশি হাসপাতালের সংকট নিরসন, কলেজ-হাসপাতালের সমন্বয় এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার

৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট

আপডেট সময় : 07:19:46 pm, Friday, 20 November 2026