Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন নারায়ণগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার হারানো বিজ্ঞপ্তি ‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয়

  • Reporter Name
  • আপডেট সময় : 07:16:47 pm, Friday, 20 November 2026
  • 5 বার পড়া হয়েছে

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,

খাগড়াছড়ির দীঘিনালায় সাধনাটিলা বনবিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও পাহাড়ের সামগ্রিক উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, পাহাড়ের মানুষের আস্থা অর্জন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, অসহায় মানুষের আর্থিক সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় পাহাড়ে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

বিজিবির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরে অধিনায়ক জানান, গত ২৬ অক্টোবর দীঘিনালা উপজেলার ১০টি বৌদ্ধবিহারে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি দীঘিনালা জুম্ম ব্যান্ড দলকে পোশাক ও বাদ্যযন্ত্র উপহার দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সাধনাটিলা বনবিহারের প্রয়োজনীয়তা বিবেচনায় একটি স্টিলের আলমারি ও দুটি ফ্যান উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রয়োজন পূরণে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিজের সহধর্মিণীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ তাঁর কাছে ভাই-বোনের মতো। তাদের সঙ্গে নিয়েই সমাজ, ইউনিয়ন তথা দেশের উন্নয়নে এগিয়ে যেতে চান তিনি।

এ সময় সাধনাটিলা বনবিহারের সভাপতি ও চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ ভিক্ষুসংঘের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় গুরু, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৭ বিজিবি অধিনায়ক।

পরিশেষে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর পাশে থাকার আহ্বান জানিয়ে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার

সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয়

আপডেট সময় : 07:16:47 pm, Friday, 20 November 2026