Dhaka , Friday, 20 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নেত্রকোনার বারহাট্টায় এক রাতেই একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন ৫৮ বছরের ঐতিহ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের: বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী, আজো কাটেনি হাসপাতালের সেবা সংকট দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় আইসিজের রায়ের পর নতুন আশায় রোহিঙ্গারা, চান নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট, বন্দিদের কল্যাণে দিলেন নানা নির্দেশনা বাসা থেকে তুলে নেওয়ার পর ‘পুলিশ হেফাজত থেকে পালানোর’ দাবি, সন্ধান নেই অন্তু বিশ্বাসের পুলিশ বলছে – চিকিৎসকের কাছে গেছে সে রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ মধুপুরে দামপাড়া দারুল কোরআন মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে একনেক সভায় দুর্গাপুরের আরো ৪টি সেতু অনুমোদন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন নারায়ণগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার হারানো বিজ্ঞপ্তি ‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’ দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:06:01 pm, Friday, 20 November 2026
  • 9 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারীর সুবিধাবঞ্চিত গৃহহীন পরিবারের জন্য দেওয়া উপহারের ঘরের সাথে নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও একটি ঘর যুক্ত করে মোট ৪টি ঘর বিতরণ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

শুক্রবার (২০ নভেম্বর) হাটহাজারীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি তাঁর নির্বাচনী এলাকা হাটহাজারীতে গৃহহীন পরিবারগুলোর হাতে ঘরের চাবি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার মতো কোনো সামর্থ্য বা ক্ষমতা আমার নেই। তবে হাটহাজারীর সুবিধাবঞ্চিত ও গৃহহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ৩টি ঘর উপহার দিয়েছেন, তার সাথে আমি আমার নিজস্ব অর্থায়ন থেকে আরও ১টি ঘর যুক্ত করে এলাকাবাসীর জন্য মোট ৪টি ঘর উপহার দিলাম। আমার এই ক্ষুদ্র প্রয়াসটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে নিবেদন করছি।”

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান বাংলাদেশের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন। তাঁর এই মহৎ সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং সমাজের বিত্তবানসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”

নিজ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, “আপনাদের নিজ নিজ এলাকা থেকে জনকল্যাণমূলক যেকোনো প্রয়োজনের কথা আমাকে নির্দ্বিধায় জানাবেন। আমি সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করব। এছাড়া আমি নিজেও নিয়মিত এলাকায় এসে সরেজমিনে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। সরকারি অর্থায়নে যেসব উন্নয়ন প্রকল্প বর্তমানে স্থগিত বা বন্ধ অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনপ্রতিনিধিদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমাদের সকল সংসদ সদস্যের লক্ষ্য একটাই—সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদসহ প্রয়োজনীয় অবকাঠামোগুলোর সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করা। আপনাদের এলাকার একজন সেবক হিসেবে আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাব।”

এদিকে, প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাত ধরেই শুরু হয়েছিল স্বপ্ন দেখার সাহস, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আর একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা। আপনার আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামই আমাদের পথচলার অনুপ্রেরণা। আপনার দেখানো পথেই এগিয়ে যাক আগামীর বাংলাদেশ এবং আপনার হাত ধরেই পূর্ণতা পাক কোটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশা।”

ঘর বিতরণ অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলার পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য”: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আপডেট সময় : 07:06:01 pm, Friday, 20 November 2026