Dhaka , Thursday, 29 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষক আব্দু রশিদের মৃত্যু পাইকগাছায় নবনির্মিত সড়কের পাশে বৃক্ষরোপণ; সুরক্ষায় বিশেষ উদ্যোগ পাইকগাছায় স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে মাটির গুণাগুণ পরীক্ষা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ফুঁসে উঠছে এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের সেতু নির্মাণ ২৩ বছরেও শেষ হয়নি কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কঁচা নদী থেকে ৩ জেলে আটক স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, দুর্ঘটনার নেপথ্যে সংকেতব্যবস্থার ত্রুটি? বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, বাজারে অস্থিরতা ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজনে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুর কচ্ছপিয়া থেকে ৩ লাখ পিস ইয়াবা নিয়ে নারী গ্রেপ্তার ডেমরায় থানা ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, সেরা চার চালককে সম্মাননা ভুঁইঘরে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে সচ্ছলতা ফেরাতে সেলাই মেশিন পেল আশা মনি পার্বত্য চট্টগ্রামে প্রয়োজনীয় স্থানে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি নেজামে ইসলাম পার্টির ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ, ৮ম সমাবর্তনে আমন্ত্রণ পাইকগাছা হাসপাতালে বৃদ্ধার হারানো টাকা ফিরিয়ে দিলেন হসপিটাল কর্মী নাসিম

খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের

  • Reporter Name
  • আপডেট সময় : 06:17:45 pm, Thursday, 29 October 2026
  • 18 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হলেও এখনো সন্ধান মেলেনি মোটরসাইকেলটির।

তাহসিফের বাবা এনায়েতুল করিম ও এক স্বজনের সঙ্গে কথা বলে তাঁর নিখোঁজ হওয়ার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনে পরিবারের সঙ্গে থাকতেন তাহসিফ। মঙ্গলবার সন্ধ্যার পর দ্বীপ নামের এক বন্ধুর ডাকে বাসা থেকে বের হন তিনি। দ্বীপের সঙ্গে দেখা করে ফিরে আসার কথা জানিয়ে বের হলেও আর বাসায় ফেরেননি।

ছেলে বাসায় না ফেরায় তাঁর মা একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। পরে রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের ফোনে বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানান তাহসিফ। তবে বার্তাটি পড়ে ছেলেকে ব্যস্ত মনে হয়েছিল বলে জানান তাঁর বাবা।

এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার দুপুরে তুরাগ থানায় যান এনায়েতুল করিম। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে উত্তরখান থানা থেকে ফোন করে তাঁকে ছেলের মরদেহ উদ্ধারের খবর জানানো হয়।

বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি। তাঁর বাবা জানান, যে এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে ছেলের যাতায়াত ছিল বলে তাঁদের জানা নেই।

দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তাহসিফ। মাসখানেক আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ার পর পরিবার থেকে তাঁকে বাইক চালাতে নিষেধ করা হয়েছিল। তবে মঙ্গলবার রাতে বাসা থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলটি তাঁর সঙ্গে ছিল বলে জানিয়েছেন এক স্বজন।

ওই স্বজন বলেন, দ্বীপের সঙ্গে পরিবারের সদস্যরা কথা বলেছেন। তাঁরাও মোটরসাইকেলটির সন্ধান পাননি। পুলিশ বাইকটির বিস্তারিত তথ্য ও ছবি চেয়েছে, যা পরিবারের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, দ্বীপ জানিয়েছেন, মঙ্গলবার রাতে তাহসিফের সঙ্গে একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন তিনি। পরে তাহসিফকে তাঁর বাসার এলাকার কাছে রেখে ফিরে যান। তবে এরপর কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়।

তাহসিফ বাংলাদেশ বিমানবাহিনীতে ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। পরে শৃঙ্খলাজনিত কারণে তাঁর চাকরি চলে যায় বলে জানিয়েছেন বাবা এনায়েতুল করিম। এরপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নেত্র নিউজে কাজ করেন।

ছেলের স্বভাব সম্পর্কে এনায়েতুল করিম বলেন, তাহসিফ ছিলেন অত্যন্ত ভদ্র ও সামাজিক। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, তাঁরা কোনো অভিযোগ পাননি। বিষয়টি তদন্ত করছে নৌ পুলিশ।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তাহসিফের মৃত্যুর কারণ এবং নিখোঁজ মোটরসাইকেলটির অবস্থান নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করছে পরিবার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

খোঁজ মিলছে না তাহসিফের সেই মোটরসাইকেলের

আপডেট সময় : 06:17:45 pm, Thursday, 29 October 2026