
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তারাবো পৌর মেয়র পদপ্রার্থী মোস্তফা মনোয়ার শাওন ভুইয়া । পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে মেয়র পদপ্রার্থী শাওন ভুইয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল থেকে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে।
তিনি আরও বলেন, তারাব পৌরসভাকে একটি নিরাপদ, আধুনিক এবং অসাম্প্রদায়িক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভুইয়া, তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হালিম ভুইয়া , তারাবো পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হোসেন, ছাত্রদল নেতা আলামিন ভুঁইয়া, রোহান ভুঁইয়া, জিকু ভুইয়া , মাহবুব ভুঁইয়া, রাজিব ভুঁইয়াসহ আরো অনেকে।

























