
বিনোদন ডেস্ক,
শারদীয় দুর্গাপূজার উৎসবে মেতেছেন বিনোদন জগতের তারকারাও। এবার ঐতিহ্যবাহী পূজার সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মডেল-অভিনেত্রী সেমন্তী সৌমি।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন তিনি। ছবিতে সাদা শাড়ির লাল পাড় ও সোনালি কারুকাজে ঐতিহ্যবাহী সাজে দেখা গেছে অভিনেত্রীকে। সঙ্গে ছিল ভারী সোনার গয়না, ঝুমকা, মুক্তার মালা ও কোমরে বিছা।
সেমন্তীর সাজে বিশেষ আকর্ষণ ছিল আলতা রাঙানো হাত ও আঙুল। খোঁপায় গহনা পরেও ধরা দিয়েছেন তিনি। কখনো হাসিমুখে চুল ঠিক করছেন, কখনো অলংকারের সৌন্দর্য তুলে ধরছেন—বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহ তৈরি করেছে।
ছবিগুলোতে মন্তব্য করে অনুরাগীরা তাঁকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও পূজা চেরীও পূজার সাজে ছবি প্রকাশ করে ভক্তদের শুভেচ্ছা জানান।

























