Dhaka , Monday, 19 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা\ছাত্র গ্রেফতার ‎৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, দুই বছর ধরে চরম ভোগান্তিতে গাইবান্ধাবাসী সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই, প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর দীঘিনালায় ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা, মূল আসামিসহ ৬ জন গ্রেপ্তার, এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ঈদগাঁওতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা: ৫ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার বাউফলে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে গেল গরুর ঘর; ক্ষতিগ্রস্ত ২ গরু ও ৩ ছাগল সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

‎৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, দুই বছর ধরে চরম ভোগান্তিতে গাইবান্ধাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 04:59:28 pm, Monday, 19 October 2026
  • 1 বার পড়া হয়েছে

মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি,

‎দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা খরচ করে সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হলেও সাধারণ মানুষ তার সুফল থেকে বঞ্চিত হওয়ার এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি হয়েছে গাইবান্ধা জেলায়। জেলা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু গত দুই বছর ধরে সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেতুর নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় তা কোনো কাজেই আসছে না। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝূঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
‎
‎খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের শেষ দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ রোডের নিউ ব্রিজ (নতুন ব্রিজ) এলাকা এবং গাইবান্ধা-বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী ২০২৪ সালের জুনের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল এবং কাজও যথাসময়ে সম্পন্ন হয়েছে। কিন্তু সেতু দুটি উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ বা মাটি ভরাটের কাজ সময়মতো সম্পন্ন না করায় গত দুই বছর ধরে সেতুগুলো মূর্তমানের মতো দাঁড়িয়ে আছে।
‎
‎ভুক্তভোগী স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, দুই বছর আগে সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় আমরা এর সুফল পাচ্ছি না। উল্টো বিকল্প রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত তীব্র যানজট ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
‎
‎এ বিষয়ে সচেতন মহলের দাবি, অবিলম্বে আইনি বা প্রশাসনিক জটিলতা এবং জমির মালিকানা সংক্রান্ত বিরোধ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করে সংযোগ সড়কের বাকি কাজ সম্পন্ন করতে হবে। দ্রুত সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন গাইবান্ধাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

‎৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, দুই বছর ধরে চরম ভোগান্তিতে গাইবান্ধাবাসী

আপডেট সময় : 04:59:28 pm, Monday, 19 October 2026