
মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে বলে জানিয়েছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর (এমপি)।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া বারোটায় পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাউখালী উপজেলার ২৫টি দুর্গা মন্দিরে এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন,
”সনাতন ধর্মাবলম্বীদের পাশে বর্তমান সরকার রয়েছে। স্বাধীনতার পর এবারই সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে দুর্গাপূজায় সার্বিক সহযোগিতা করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দর ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও মাঠে থেকে সার্বিক পাহারা ও সহযোগিতা নিশ্চিত করছে। আমাদের লক্ষ্য প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম স্বাধীন ও নিরাপত্তার সাথে পালন করতে পারেন।
অনুষ্ঠানে অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক ভিপি সাফিউল আজম দুলাল, ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার সহ নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























