
মাকসুদুল হোসেন তুষার,
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করেছেন পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি)।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মহাষ্টমী উপলক্ষে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়িতে বিশ্বেশ্বর পোদ্দার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ উপহার বিতরণ করা হয়। অমল পোদ্দারের ব্যক্তিগত অর্থায়নে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন পরিবারের মাঝে এসব শাড়ি দেওয়া হয়।
অনুষ্ঠানে অমল পোদ্দার ছাড়াও বাদল পোদ্দার, বিমল পোদ্দার, প্রদীপ পোদ্দার, সুকুমার সাহা, বাপ্পি পোদ্দার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোতালিব, হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক সজল সেন, দীপ্ত সরকার, সোনারগাঁ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিশির, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজিব দাস ও সাধারণ সম্পাদক লিটন বৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

























