Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার

  • Reporter Name
  • আপডেট সময় : 09:49:07 pm, Sunday, 18 October 2026
  • 0 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি,

চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ওই যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে তার মাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে, সাতকানিয়া থানাধীন ১৬ নং সাতকানিয়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ রূপকানিয়া, নবীন পাড়া, ০৩ নং গলিতে ভুক্তভোগীর বসতঘরের সামনের চলাচলের রাস্তার উপর ঘটনাটি ঘটেছে।
হামলায় আহত যুবকের মৃত নবাব মিয়ার ছেলে, মো: জুনাঈদুর রহমান প্রকাশ (মানিক)
এজাহার সূত্রে অভিযুক্ত মূল হামলাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে একই এলাকার আব্দুল হাকিমের ছেলে মোঃ হেলাল উদ্দীন (২৮) কে, তার সাথে অজ্ঞাতনামা আরও ৩/৪ জন জড়িত ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী জুনাইদুর রহমানের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হেলাল উদ্দীন আইন অমান্যকারী, উচ্ছৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এলাকাবাসী তার অপকর্মে বাধা দেওয়ায় সে সকলের উপর ক্ষিপ্ত হয় এবং প্রায়ই অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে আসছিল।

দক্ষিণ রূপকানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বসতঘরের সামনে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে হাতে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হেলাল উদ্দীন ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে তা জুনাইদুরের নাকে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। তিনি মাটিতে পড়ে গেলে ছুরি রেখে লোহার রড দিয়ে পুনরায় আঘাত করলে তিনি বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার বাম হাতের বাহুতে গুরুতর হাড়ভাঙা জখম হয়। এসময় অজ্ঞাতনামা সঙ্গীরা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা ও থেঁতলানো জখম করে। হামলার চিৎকার শুনে ভুক্তভোগীর মা শিরিয়া বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে অভিযুক্ত হেলাল তার চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া, কিল-ঘুষি ও ধাক্কাধাক্কি করে লাঞ্ছিত করে। পরে স্থানীয় সাক্ষী ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভবিষ্যতে বাড়াবাড়ি করলে বা আইনের আশ্রয় নিলে পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকায় এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকার সচেতন মহল দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এবিষয়ে জানতে অভিযুক্ত হেলালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলতে না পারায় ঘটনার বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার

সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার

আপডেট সময় : 09:49:07 pm, Sunday, 18 October 2026