Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:57:33 pm, Sunday, 18 October 2026
  • 3 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও নানা ঘটনা নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর চেহারা বসিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এর মধ্যেই দুর্গাপূজার আবহে সম্পূর্ণ ভিন্ন সাজে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি।

ঘটনার সূত্রপাত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার মধ্য দিয়ে। ওই পেজে পরীমনির চেহারা ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরীমনিও। ফেসবুক লাইভে এসে নিজের প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারও চেহারা বসিয়ে আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

তবে এসব আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছেন পরীমনি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন তিনি। ৫১ সেকেন্ডের ভিডিওতে দুর্গাপূজার আবহে দেবীর সাজে দেখা গেছে তাঁকে। সাজসজ্জা ও উপস্থিতিতে একেবারেই ভিন্ন রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…।’ তাঁর এই বার্তাকে ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে প্রকাশিত ভিডিওটি আপত্তিকর ভিডিও নিয়ে চলমান আলোচনার মধ্যেই নতুন করে নজর কেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির এমন উপস্থিতি তাঁর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। একদিকে তাঁকে ঘিরে এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও নিয়ে বিতর্ক, অন্যদিকে দুর্গাপূজার আবহে নতুন সাজের ভিডিও—দুই ঘটনাকে ঘিরেই আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার

আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল

আপডেট সময় : 08:57:33 pm, Sunday, 18 October 2026