Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:29:31 pm, Saturday, 17 October 2026
  • 4 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আড়াই হাজার কোটি টাকার একটি বিশাল উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছেন। দ্রুতই এ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন সনাতন ধর্মীয় মন্দিরে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে বলেন, “পার্বত্য এলাকার প্রতিটি নাগরিকের ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সম-অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মাধ্যমে বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।”

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও উল্লেখ করেন যে, এই বিশাল উন্নয়ন প্রকল্পের আওতায় অনুন্নত ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, টেকসই সামাজিক নিরাপত্তা বিধান, দূরবর্তী অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, ই-লার্নিংয়ের মাধ্যমে আধুনিক শিক্ষার বিস্তার, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

পার্বত্য অঞ্চলের সুষম শান্তি ও সম্প্রীতির ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “পাহাড়ের পাহাড়ী-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিময় পরিবেশে বসবাস করলে সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজতর হয়। দেশের অন্যান্য জেলার তুলনায় এই তিন পার্বত্য জেলাকে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং এ অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন।”

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু সভাপতিত্ব করেন। এতে জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠান থেকে রাঙামাটি জেলার ৪৭টি মন্দিরের অনুকূলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ২৪ লাখ ৯১ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী শহরের ঐতিহ্যবাহী কালীতলা (কালীবাড়ি) মন্দির পরিদর্শন করেন।

এর আগে প্রতিমন্ত্রী রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন। সভায় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একাধিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল

আপডেট সময় : 08:29:31 pm, Saturday, 17 October 2026