Dhaka , Thursday, 8 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি ভবন-জনবল সংকটে অস্তিত্বের লড়াইয়ে মতলব পোস্ট অফিস পূর্বধলায় গোলাপ মিয়ার শুভেচ্ছা: জনগণের পাশে থেকে উন্নয়নের প্রত্যয় নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী, বিতরণ করা হলো স্যানিটারি ন্যাপকিন টাকা পেলেই দেওয়া হচ্ছে অনুমোদন : নগরীর যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ বসিক, হু হু করে বাড়ছে অটোরিকশা সিলেটে পিটারের ট্যালেন্ট হান্ট, স্বপ্নের মাঠে ডাক নতুন নারী ফুটবলারদের চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড পাঁচবিবিতে শিক্ষার্থীদের বাইসাইকেল অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জে অবৈধভাবে দখলে নেওয়া কৃষকদের জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ রূপগঞ্জ পূর্বাচলের আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন \ বিক্ষোভ ও সড়ক অবরোধ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা রূপগঞ্জে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:05:00 pm, Thursday, 8 October 2026
  • 45 বার পড়া হয়েছে

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,

খাগড়াছড়ির দীঘিনালায় প্রশাসনের নজরের মধ্যেই বিভিন্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগ উঠেছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে যত্রতত্র পাহাড় কেটে মাটি সমতল করা হচ্ছে। এতে একদিকে যেমন প্রাকৃতিক পাহাড় ও বনভূমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে কৃষিজমি ভরাট করে স্থাপনা নির্মাণের প্রবণতায় কমছে চাষাবাদের জমি।

স্থানীয়দের অভিযোগ, দীঘিনালার বিভিন্ন এলাকায় বসতি স্থাপন, ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণসহ নানা কাজে পাহাড় কেটে মাটি ব্যবহার করা হচ্ছে। কোথাও পাহাড় কেটে মাটি নেওয়া হচ্ছে, আবার কোথাও নিচু জমি ও ধানখেত ভরাট করতে ব্যবহার করা হচ্ছে সেই মাটি। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে কৃষিজমির সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সচেতন মহলের দাবি, পাহাড় কাটা অব্যাহত থাকলে দীঘিনালার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে পাহাড়ি ঢল, মাটিধসসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঝুঁকি বাড়তে পারে। কৃষিজমি ভরাট করে বসতবাড়ি ও স্থাপনা নির্মাণের কারণে খাদ্য উৎপাদনের জমিও ক্রমেই কমে আসছে।

তারা বলেন, উন্নয়ন বা বসতি স্থাপনের প্রয়োজন থাকলেও পরিবেশ ও কৃষিজমি রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাহাড় কাটার কারণে যে ক্ষতি হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব পুরো এলাকার মানুষের ওপর পড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা পাহাড় কাটা ও কৃষিজমি ভরাটের বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি যেসব এলাকায় ইতোমধ্যে পাহাড় কাটা হয়েছে, সেসব স্থান পরিদর্শন করে পরিবেশ ও কৃষিজমির ওপর এর প্রভাব নিরূপণেরও দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে দীঘিনালার পাহাড়, বনভূমি ও কৃষিজমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার

দীঘিনালায় প্রকাশ্যে পাহাড় কাটা, হুমকিতে বনভূমি ও কৃষিজমি

আপডেট সময় : 06:05:00 pm, Thursday, 8 October 2026