
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীলতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিলটি ও সমাবেশ করা হয়। নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নেতৃত্বে
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে।
পর গোলাকান্দাইল গোলচত্বরে মিছিল শেষ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ আরো অনেকে।
সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়ে আসছে। যেই স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়েছে সেই স্বৈরাচার আর এই দেশে ফিরে আসবে না। এখন বিদেশে বসে দেশের ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করার নির্দেশ দিচ্ছে। এখন থেকে যারা নৈরাজ্যের সৃষ্টি করবে তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করা হবে। কোন ছাড় দেওয়া হবে না।

























