
মোঃ আবুল কালাম, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ ২টি করাত কল বন্ধ করা হয়।
উপজেলার উকিলপাড়ায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনি রায়।
অবৈধ করাত কল ২টির মালিক খয়েরদিরচর গ্রামের জাহেদ আলীর ছেলে মোঃ দুলাল মিয়া এবং ধর্মপাশা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে সোয়েব আহমদ।
সোয়েব আহমেদ এর করাতকলের ট্রেড লাইসেন্স ছিলো কিন্তু করাতকল চালানোর লাইসেন্স ছিলো না,তাকে জরুরী ভিত্তিতে লাইসেন্স করার জন্য বলা হয় এবং করাতকলটি বন্ধ করা হয়।
অপরদিকে দুলাল মিয়া কে ঘটনাস্থলে পাওয়া যায় নি এবং তার কোনো কাগজপত্র বা লাইসেন্সও পাওয়া যায় নি। তাই দুলাল মিয়ার বিরুদ্ধে মোঃ আনিসুর রহমান, ডেপুটি রেঞ্জার, সুনামগঞ্জ SFNTC কর্তৃক ধর্মপাশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের এর নির্দেশ প্রদান করা হয় এবং করাতকলটি বন্ধ করা হয়।


























