
মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারের ধামসোনা ইউনিয়নের জামিয়া ইসলামিয়া সুবন্দী মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
জামিয়া ইসলামিয়া সুবন্দী মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গফুর মিয়া বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা নজরুল হক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


























