
স্পোর্টস ডেস্ক,
অভূতপূর্ব সাফল্যের পরও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আগামী ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় তার থাকা-না থাকা নিয়ে জল্পনা চলছে।
এর মধ্যেই বুয়েনস আইরেসে অনুশীলন শিবিরে স্কালোনির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। তরুণ মিডফিল্ডার নিকো পাজ বলেন, স্কালোনিই তাকে জাতীয় দলে প্রথম সুযোগ দিয়েছেন এবং তিনি চান কোচ দায়িত্বে থাকুন।
ক্রিশ্চিয়ান রোমেরোও স্কালোনিকে দল গঠনের মূল কারিগর উল্লেখ করে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানান। গোলরক্ষক হুয়ান মুসো বলেন, দলের সঙ্গে কোচ যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা করেন।
২০১৮ সাল থেকে আর্জেন্টিনার দায়িত্বে থাকা স্কালোনির অধীনে দল ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছে। তার অধীনে ১০৪ ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৭৬ জয়, ১৮ ড্র ও ১০ হার।


























