Dhaka , Friday, 25 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ চট্টগ্রাম উৎসব ২০২৬: ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা নারীর ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার বুক চিরে জেগে উঠেছে ভিটেমাটি জলদস্যুমুক্ত চরের প্রত্যাশা চরভদ্রাসনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে অন্তঃসত্ত্বা স্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স :-ব্যারিস্টার মীর হেলাল শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত আহত ১৫ ধর্মপাশায় মোবাইল কোর্ট অভিযানে বন্ধ হল ২টি অবৈধ করাত কল দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও দেখা মিলল মায়া হরিণের নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩ জন কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৬ টি দোকান ২২ টি কক্ষ ২ টি কলোনি পুড়ে ছাই বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগ স্মরণে চবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন বেতাগীতে স্কুল ছাত্রীকে নির্যাতনের ঘটনায় যুবকে গ্রেপ্তারে দাবীতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন জামিয়া ইসলামিয়া সুবন্দী মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার পাইকগাছা পৌরসভায় মাসিক সভা অনুষ্ঠিত বহিষ্কার-গ্রেপ্তারেও থামছে না বরিশালে চাঁদাবাজি: রাতারাতি ধনী হতে কিছু নেতাদের প্রতিযোগিতা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক কক্সবাজারে আইন-শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে বিশেষ সভা দুর্গাপুরে আদিবাসী ও স্থানীয়দের নিয়ে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত রামুর রাজারকুলে বাঁকখালী নদীতে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর শাহীনের মরদেহ উদ্ধার : দাফন সম্পন্ন

মনু নদী থেকে বালু উত্তোলন,ভাঙনের ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:02:23 pm, Wednesday, 23 September 2026
  • 13 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, মৌলভীবাজার,

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দক্ষিণ শ্বাসমহল এলাকায় মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে নদী থেকে বালু তোলার কারণে নদীর তীর ভেঙে কৃষিজমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৪০টি পরিবার।

স্থানীয়দের ভাষ্য, দক্ষিণ শ্বাসমহল গ্রামের দাউস মিয়ার বাড়ির দক্ষিণ পাশ থেকে পার্শ্ববর্তী গবিন্দশ্রী গ্রামের হাছন মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৮০০ মিটার এলাকায় মনু নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তাঁদের দাবি, ওই এলাকায় বালু উত্তোলনের জন্য সরকারি কোনো অনুমোদন নেই। এরপরও নিয়মনীতি উপেক্ষা করে ড্রেজারযুক্ত নৌকা দিয়ে বালু উত্তোলন চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে নদীতে আনুমানিক ২০ থেকে ২২টি ড্রেজারযুক্ত নৌকা দিয়ে বালু তোলা হচ্ছে। তাঁদের অভিযোগ, অব্যাহত বালু উত্তোলনের ফলে নদীর তীরের মাটি সরে গিয়ে কৃষিজমি ও বসতভিটায় ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে আনুমানিক ৩০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে বলে দাবি তাঁদের।

নদীর তীর রক্ষায় সরকারি উদ্যোগে বাঁধ নির্মাণ করা হলেও বালু উত্তোলনের কারণে বাঁধসংলগ্ন এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়রা জানান। তাঁদের আশঙ্কা, দ্রুত বালু উত্তোলন বন্ধ করা না হলে আরও অনেক কৃষিজমি ও বসতভিটা নদীগর্ভে চলে যেতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা ভূমি অফিস ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করা হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। তাঁরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধ এবং নদীর তীর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করবেন। পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দক্ষিণ শ্বাসমহলসহ আশপাশের এলাকার মানুষের কৃষিজমি ও বসতভিটা রক্ষায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও সমাবেশ

মনু নদী থেকে বালু উত্তোলন,ভাঙনের ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার

আপডেট সময় : 12:02:23 pm, Wednesday, 23 September 2026