Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে এডহক কমিটি, শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা পাইকগাছায় ইউএনও’কে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:48:48 pm, Wednesday, 16 September 2026
  • 4 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

আগে ছিলেন আওয়ামী লীগে। গত জুলাইয়ের পর রাতারাতি বনে গেছেন বিএনপি নেতা। এখন আবার জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ভাঙিয়ে চালাচ্ছেন চাঁদাবাজি। পেশিশক্তি ও হুমকির মুখে আদায় করছেন মোটা অঙ্কের টাকা। অথবা বাস্তবে এদের কারোরই শ্রমিক দলে কোনো পদ-পদবি নেই। পরিবহন খাতে প্রভাব বিস্তার ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এই ভুঁইফোড় চক্রটির বিরুদ্ধে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে দাপট দেখিয়ে তারা অর্থ হাতিয়ে নিচ্ছেন।

গত ১৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক দলের নেতারা এসব চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন।

অভিযোগ রয়েছে, ‘বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন ফেডারেশন’ নামের একটি সংগঠনের ব্যানার ব্যবহার করছেন জহির উদ্দিন ও মো. শিপন নামের দুই ব্যক্তি। তাদের চাঁদাবাজি ও হয়রানিতে অতিষ্ঠ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশেষ করে বিআরটিএর কর্মকর্তারা। পরিবহনের নানা কাল্পনিক ইস্যু তৈরি করে কর্মকর্তাদের ব্ল্যাকমেল করা হয়। পরে অনৈতিক সুবিধা বা টাকা পাওয়ার বিনিময়ে বিষয়গুলো মেটানোর ইঙ্গিত দেয় চক্রটি।

শ্রমিক দলের নেতারা জানান, এই চক্রটির নেপথ্যে রয়েছেন পতিত সরকারের আমলের শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম খোকন।

৫ আগস্টের আগে এই সংগঠনের উপদেষ্টা ছিলেন পলাতক সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। তখন দারুল ফজল মার্কেটের আওয়ামী লীগ কার্যালয় থেকে এটি পরিচালিত হতো। পটপরিবর্তনের পর কাজীর দেউড়ি এলাকায় অফিস সরিয়ে তারা শ্রমিক দলের নামে অপকর্ম শুরু করেছে। তবে জাতীয়তাবাদী শ্রমিক দলের স্পষ্ট বক্তব্য, এরা শ্রমিক দলের কেউ নন, এরা মূলত ‘আওয়ামী শ্রমিক’।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার এক বিবৃতিতে জানান, এই চক্রের সদস্যরা মূল দল ও অঙ্গসংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার আহ্বান জানান।

পেশাজীবী নেতারা যা বলছেন
এদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও কর্মকর্তাদের হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম। সংগঠনের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্যসচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী এক বিবৃতিতে এই ভুঁইফোড় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা

আপডেট সময় : 07:48:48 pm, Wednesday, 16 September 2026