
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
তেলের দাম কমার মধ্যেই বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার সিদ্ধান্তের দিকে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে স্পট স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে দাঁড়ায়। তবে ডিসেম্বর সরবরাহের মার্কিন স্বর্ণ ফিউচার ০.৯ শতাংশ কমে ৪ হাজার ৩৬৯ দশমিক ৫০ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, ফেড কঠোর অবস্থান নিলে স্বর্ণের দাম কমতে পারে। আর নরম বার্তা এলে সুদহার কমার প্রত্যাশায় স্বর্ণের দাম ফের বাড়তে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বাড়ায় তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও বিনিয়োগকারীদের নজরে রয়েছে।
সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, ফেডের সুদহার অন্তত ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯২.৪ শতাংশ হিসেবে মূল্যায়ন করছেন ব্যবসায়ীরা।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১.৫ শতাংশ, প্লাটিনাম ০.৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.৬ শতাংশ বেড়েছে।
























