
স্পোর্টস ডেস্ক,
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস। দেশটির কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেনের সঙ্গে তুলনা করে তিনি দাবি করেছেন, প্রতিভার বিচারে ব্রুক এগিয়ে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাউদাম্পটনে মাত্র ৪৯ বলে অপরাজিত ১১৪ রান করেন ব্রুক। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। তার সঙ্গে জস বাটলারের ৮০ রানে ভর করে ইংল্যান্ড ২০ ওভারে ২৫৪ রান করে। জবাবে ১৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
ব্রুকের ইনিংস দেখে স্টোকস সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অসাধারণ প্রতিভা হিসেবে প্রশংসা করেন এবং পিটারসেনের সঙ্গে তুলনা টানেন। পরে তিনি স্পষ্ট করেন, পিটারসেনকে খাটো করা তার উদ্দেশ্য নয়; দুজনকেই অসাধারণ প্রতিভাবান মনে করেন তিনি, তবে তার মতে ব্রুক এগিয়ে।
টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করে সাম্প্রতিক সময়ে দারুণ ধারাবাহিক ব্রুক। এই পজিশনে আট ম্যাচে তার রান ৪৭৬, গড় ৯৫.২০ এবং স্ট্রাইক রেট ২০০.৮৪।
























