Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সদর উপজেলার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কক্সবাজারে দুধ-পানিতে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও মোবাইল চুরির অভিযোগ, গৃহকর্মী আটক নগরীর আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

কক্সবাজারে দুধ-পানিতে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও মোবাইল চুরির অভিযোগ, গৃহকর্মী আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 01:46:54 pm, Wednesday, 16 September 2026
  • 2 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ,

কক্সবাজার শহরের পূর্ব নতুন বাহারছড়া এলাকায় দুধ ও পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির অভিযোগে রাফি মনি (১৫) নামে এক গৃহকর্মীকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টার মধ্যে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নতুন বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী আফরিনা আল মাছিন (৩৮) জানান, ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এ সময় বাসার গৃহকর্মী রাফি মনি দুধ ও পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে তাকে খাওয়ান।

পরে তার বাসা থেকে এক জোড়া স্বর্ণের চুড়ি, আংটি, চেইন-লকেটসহ বিভিন্ন স্বর্ণালংকার এবং একটি iPhone 16 ও একটি Oppo Reno 8T মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া স্বর্ণালংকারের মোট ওজন আনুমানিক ৬ ভরি ৪ আনা এবং মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা।

বিষয়টি কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জকে জানানো হলে পুলিশের একাধিক আভিযানিক দল অভিযান শুরু করে। পরে কক্সবাজার সদর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাফি মনিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা স্বর্ণালংকার ও মোবাইল ফোন জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—এক জোড়া স্বর্ণের চুড়ি (ওজন ২ ভরি ৩ পয়েন্ট), পাথরসহ একটি স্বর্ণের আংটি (৪ আনা ২ রত্তি), দুই জোড়া স্বর্ণের কানফুল (যথাক্রমে ২ আনা ৩ রত্তি এবং ১ আনা ২ রত্তি ৩ পয়েন্ট), একটি iPhone 16, একটি Oppo Reno 8T মোবাইল ফোন এবং একটি স্বর্ণের চেইন (১ ভরি ১২ আনা ৪ রত্তি)।
আটক রাফি মনি (১৫) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধনখালী ঘোনারপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

কক্সবাজারে দুধ-পানিতে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও মোবাইল চুরির অভিযোগ, গৃহকর্মী আটক

আপডেট সময় : 01:46:54 pm, Wednesday, 16 September 2026