Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি

  • Reporter Name
  • আপডেট সময় : 04:05:18 pm, Thursday, 30 July 2026
  • 56 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরাইলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে ভারত—এমন অভিযোগ উঠেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। সংস্থাটির দাবি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে এসব সামরিক সরঞ্জাম ব্যবহারের অভিযোগ থাকলেও সরবরাহ বন্ধ করেনি নয়াদিল্লি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ভারত থেকে ইসরাইলে পাঠানো অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের মোট ২ হাজার ৫৯৬টি চালানের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বিভিন্ন কোম্পানি ইসরাইলের সামরিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে প্রায় ৩ লাখ ৯০ হাজার ছোট অস্ত্রের যন্ত্রাংশ এবং ৫ লাখ ৬৪ হাজারের বেশি বিস্ফোরক অস্ত্রের উপাদান সরবরাহ করেছে। এসবের মধ্যে ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের বিভিন্ন অংশও রয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩০০টি সামরিক যানবাহনের যন্ত্রাংশও পাঠানো হয়েছে।

অ্যামনেস্টির দাবি, বাণিজ্যিক চালানের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এসব সামরিক পণ্য ইসরাইলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে। পরে সেগুলো দেশটির সামরিক বাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানেও ভারতের কাস্টমসের বেশ কয়েকটি রপ্তানি নথিতে ইসরাইলে বোমা ও গ্রেনেড-সংক্রান্ত যন্ত্রাংশ পাঠানোর তথ্য উঠে আসে। ওই চালানের ক্রেতাদের মধ্যে ইসরাইলের কয়েকটি বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজায় কী ঘটছে, তা বিশ্ব প্রতিদিন প্রত্যক্ষ করছে। এরপরও ভারত ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা খাতকে সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে ভারত ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করেছে।

২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত গাজায় সম্ভাব্য গণহত্যা ঠেকাতে ইসরাইলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দেন। এরপর জাতিসংঘের কয়েকজন স্বাধীন বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ইসরাইলের সামরিক কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট—সিপ্রির তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরাইলের মোট অস্ত্র রপ্তানির প্রায় ২৯ শতাংশ গেছে ভারতে। একই সময়ে ভারতের মোট অস্ত্র আমদানির প্রায় ১৫ শতাংশ এসেছে ইসরাইল থেকে।

২০২৫ সালের নভেম্বরে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মাধ্যমে সামরিক, শিল্প ও প্রযুক্তিগত অংশীদারত্ব আরও সম্প্রসারণের ঘোষণা দেয় ভারত ও ইসরাইল। দুই দেশের শীর্ষ নেতৃত্বও অতীতে প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি

আপডেট সময় : 04:05:18 pm, Thursday, 30 July 2026