
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জামাত-শিবিরের পাকিস্তানপ্রীতি কখনো শেষ হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ লেখেন, ‘জামাত-শিবিরের পাকিস্তান প্রেম কখনো যাবে না।’ বাংলাদেশে জন্ম নেওয়া বর্তমান জামাত-শিবিরের নেতাকর্মীদের মন কেন এখনো ‘পাকিস্তান পাকিস্তান’ করে—এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও দাবি করেন, একাত্তরে জামাত-শিবির বাংলাদেশের বিরোধিতা করেছিল। পাশাপাশি বর্তমান বাংলাদেশে জিন্নাহকে প্রাসঙ্গিক করে তোলার প্রচেষ্টাকে ‘মুজিববাদকে পুনর্জীবিত করার ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন তিনি।


























