Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:29:07 pm, Monday, 14 September 2026
  • 6 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করার লক্ষ্যে উদ্দ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশাল খেলার মাঠ সংস্কার এবং ওই মাঠে স্থাপন করা হয়েছে নতুন দুটি গোলবার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দিকে মাঠ সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মাঠের উন্নয়ন, শিক্ষার্থী ও তরুণদের সুন্দর ভবিষ্যৎ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
বর্তমান সময়ে মোবাইল ফোন ও অনলাইন আসক্তিসহ নানা কারণে তরুণদের একটি অংশ মাঠবিমুখ হয়ে পড়ছে। এমন বাস্তবতায় খেলাধুলার পরিবেশ তৈরি করে তাদের মাঠমুখী করা জরুরী। নিয়মিত খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। একই সঙ্গে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখার প্রত্যয়ে এ কর্মসুচী হাতে নেয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা। সেই লক্ষ্যেই মাঠটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই মাঠটির সংস্কার করতে স্থানীয়দের দাবী ছিলো দীর্ঘদিনের। মাঠ সংস্কার ও মাঠে নতুন গোলবার স্থাপনের ফলে এখন থেকে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আরও প্রাণবন্ত হবে বলে আশা করছেন তারা। সেইসাথে যুবসমাজ মাদকের সংস্পর্শ থেকে ক্রীড়াঙ্গনে ফিরে আসবে।
মাঠ সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মাঝে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারউজ্জামান আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম রিপন, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা ছাত্রদলের যুগ্ম:আহ্বায়ক শিশিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্যগণ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তাদের মতে, একটি ভালো খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়; এটি শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, অপরাধ ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ উদ্দ্যেগ গ্রহনের জন্য ধন্যবাদ জানাই ডেপুটি স্পিকার মহোদয়কে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ

আপডেট সময় : 08:29:07 pm, Monday, 14 September 2026