Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:47:08 pm, Tuesday, 15 September 2026
  • 5 বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি,

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ আয়োজন করেছে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্য দিয়ে এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। আনন্দ ভ্রমণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ‘বাংলাদেশের আলো’ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।

সংগঠনের সভাপতি মামুন চৌধুরী এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এনাম, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মো. মামুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হৃদয় আহমদ শিমুল, মহিলা সম্পাদিকা হ্যাপী জান্নাত, সদস্য হাসান মোহাম্মদ বদরুল, মো. দুলাল আহমদ, মেহেদী হাসান রাতুল, জাইনুল হুসেন সোহাগ, শিবলুর রহমান রাহুলসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।

ভ্রমণকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত সংবাদ সংগ্রহের তীব্র পেশাগত কর্মব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি দেয় এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিটি অনলাইন প্রেসক্লাব ভবিষ্যতেও সদস্যদের কল্যাণ ও বিনোদনে এরকম নানামুখী সামাজিক ও প্রীতি উদ্যোগ অব্যাহত রাখবে।

সাদাপাথরের মনোরম পরিবেশে আয়োজিত এই আনন্দ ভ্রমণ প্রেসক্লাব সদস্যদের পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

প্রবাস থেকে এই আনন্দ ভ্রমণ সফল করতে সার্বিক সহযোগিতা করেন সিলেট সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আমেরিকা প্রবাসী জাহিদ খান ও যুক্তরাজ্য প্রবাসী (লন্ডন) সংগঠনের সহ-সভাপতি ও জনতা টিভির চেয়ারম্যান আহমদ আল আনছার।

দিনব্যাপী এই ভ্রমণে সাংবাদিকরা সীমান্তঘেঁষা পাহাড়, স্বচ্ছ পানির ধারা ও পাথরঘেরা সাদাপাথরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। কর্মব্যস্ততার বাইরে এসে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা, স্মৃতিচারণ ও ছবি তোলার মধ্য দিয়ে দিনটিকে উপভোগ্য ও আনন্দমুখর করে তোলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

আপডেট সময় : 12:47:08 pm, Tuesday, 15 September 2026